Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১১:২৪, ১৩ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১১:২৪, ১৩ অক্টোবর ২০২৩
আরও খবর
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা
অস্ট্রেলিয়া সফরে ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি, যা জানাল সরকার

গাজায় সহায়-সম্বল হারিয়েছে চার লাখ ২৩ হাজার অধিবাসী : জাতিসংঘ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১১:২৪, ১৩ অক্টোবর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১১:২০, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ১১:২৪, ১৩ অক্টোবর ২০২৩
গাজায় চলছে ইসরায়েলের বিমান হামলা। ছবি : এএফপি

হামাসের হামলার পর পাল্টা আক্রমণে গাজায় বিমান থেকে বোমাবর্ষণ করেই যাচ্ছে ইসরায়েল। আর এতে চার লাখ ২৩ হাজারেরও বেশি অধিবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। খবর এএফপির।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত আরও ৮৪ হাজার ৪৪৪ জন বেড়ে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।

গত শনিবারের (৭ অক্টোবর) হামলা চালিয়ে হামাস যোদ্ধারা ইসরায়েলের ছোট ছোট শহরগুলোতে ঢুকে পড়ে। দেশটির মরুভূমিতে আয়োজিত এক সংগীত উৎসবে অংশ নেওয়া ইসরায়েলিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন তারা। বিভিন্ন শহরে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন। এছাড়া হামাসেরে বন্দুকধারীরা আরও প্রায় ১৫০ জনকে অপহরণ করেন।

হামাসের প্রতি প্রতিশোধ নিতে পাল্টা হামলায় ইসরায়েল ২৩ লাখ অধিবাসী অধ্যুষিত গাজা উপত্যকার ফিলিস্তিনি ছিটমহলে বৃষ্টির মতো বোমাবর্ষণ করতে থাকে। এতে নিহত হন এক হাজার ৪০০ জনের বেশি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থলপথে ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিয়েছে।

ওসিএইচএ এক বার্তায় জানায়, গাজায় আকাশ, সমুদ্র ও স্থলপথে কোনো ধরনের বিরতি ছাড়াই ইসরায়েলের বোমাবর্ষণ চলছে। গত ২৪ ঘণ্টায় ঘণবসতিপূর্ণ শহরটির বেশ কয়েকটি বহুতল ভবন লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।

সংস্থাটি আরও জানায়, দুই লাখ ৭০ হাজার অধিবাসী জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে। এছাড়া ২৭ হাজার লোক আশ্রয় নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত বিভিন্ন স্কুলে। আরও প্রায় এক লাখ ৫৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাসায়। তাছাড়া আগে থেকেই সেখানে তিন হাজার লোক উদ্বাস্তু হয়ে পড়েছিলেন।

গাজার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, ইসরায়েলের বোমাবর্ষণে সেখানকার দুই হাজার ৮৩৫টি আবাসিক ভবনের মধ্যে ৭৫২টি ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও প্রায় এক হাজার ৮০০ বাড়িঘর এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো মেরামত করা সম্ভব নয়।

এদিকে, গোলার আঘাতে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ। বিবৃতিতে তারা জানায়, ১১টি মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া সাতটি গির্জা ও মসজিদ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। বিমান হামলায় ১১ লাখ মানুষের সেবার জন্য থাকা ছয়টি পানির কূপ, তিনটি পানির পাম্প স্টেশন, একটি জলাধার ও একটি লবণাক্ততা শোধনকারী প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা ফিলিস্তিন ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
১০ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হামাসের আহ্বান
০৮ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্নির্মাণে অর্থ দেবে না কাতার
০৮ ডিসেম্বর ২০২৫
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হামাস-ইসরায়েল মতানৈক্য
৩০ নভেম্বর ২০২৫
গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল
২৬ নভেম্বর ২০২৫
পশ্চিম তীর ছাড়তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  2. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  3. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  4. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
  5. গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
  6. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x