Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
জাহিদুর রহমান
১৮:২৯, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৮:৩৯, ১১ জুলাই ২০১৫
জাহিদুর রহমান
১৮:২৯, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৮:৩৯, ১১ জুলাই ২০১৫
আরও খবর
হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড
জাপানের নির্বাচনে প্রধানমন্ত্রী তাকাইচির দলের বড় জয়
থাইল্যান্ডের নির্বাচনে রক্ষণশীল দলের জয়
জাপানের নির্বাচনে বড় জয়ের পথে তাকাইচি
চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮

ফিরতে চায় তিন শতাধিক বাংলাদেশি

জাহিদুর রহমান
১৮:২৯, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৮:৩৯, ১১ জুলাই ২০১৫
জাহিদুর রহমান
১৮:২৯, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৮:৩৯, ১১ জুলাই ২০১৫
মালয়েশিয়ার বিমানবন্দরে সারি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রপথে পাচার হওয়া বাংলাদেশিদের। ছবি : এনটিভি

সমুদ্রপথে পাচার হওয়া তিন শতাধিক মানুষ এখনো আটকে আছে মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে। তাদের মধ্যে দুই শতাধিক মানুষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ থেকে পাঠানো নাগরিকত্ব সনদের অপেক্ষায় পরিচয় নিশ্চিত করার অভাবেই ঝুলে আছে এসব মানুষের ভাগ্য। কবে দেশে ফেরার ডাক পড়বে, কখন প্রিয় স্বজনের কাছে যেতে পারবেন সেই আশাতেই শরণার্থী শিবিরগুলোতে প্রহর গুনছেন মানব পাচারের শিকার হওয়া অসহায় মানুষ।

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের ফুটপাতে কয়েকদিন ধরেই দেখা মিলছে খালি পা, পরনে একই রঙের গেঞ্জি আর হাড্ডিসার চেহারার কিছু মানুষের। এদের চোখেমুখে ভয়ের ছাপ। গভীর রাতে চাকচিক্যময় বিমানবন্দরের বিপরীতে হতদরিদ্র মানুষগুলোকে বেমানান দেখায় অনেক। 

শরণার্থী শিবির থেকে মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগে ১১ ঘণ্টা। এই দীর্ঘ সময়ের বাস ভ্রমণের পুরো সময় এদের প্রত্যেকের হাতে থাকে হাতকড়া আর পায়ে শেকল। সাগরযুদ্ধে প্রাণে বেঁচে যাওয়া মানবপাচারের শিকার এসব মানুষের প্রত্যেকের জীবনের গল্পটাই প্রায় অভিন্ন। যাদের মুক্তি মিলেছে,তাদের সামনে অপেক্ষা কেবল অনিশ্চিত এক জীবন।

যে দালালদের জন্য ‌এসব মানুষের আজ এই দশা, দেশে ফিরে তাদের বিচার দাবি করেন এসব ভাগ্য বিতাড়িত মানুষ। এদের একজন বললেন, ‘এখন আমার যে দালাল টাকা নিছে প্রতারক আমরা যেন সুষ্ঠ বিচার পাই।’

অভাব ঘোচাতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল হাজারো মানুষ। সাগরে ভাসা ট্রলারে খাবার আর পানির অভাব। সঙ্গে দালালদের ভয়াবহ নির্যাতন। পানি না পেয়ে কেউ প্রস্রাব খেয়েছেন, কেউ বা চোখের সামনে সহযাত্রীর মৃত্যু দেখে অপেক্ষা করেছেন নিজের মৃত্যুর। শেষ পর্যন্ত উপকূলরক্ষীদের হাতে মালয়েশিয়ায় আটক ৭১৬ জনের মধ্যে পরিচয় নিশ্চিত হয়েছে ৪৪৬ জনের।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হুমায়ুন কবির বলেন, ‘যে-ই এসেছে আমরা কিন্তু কয়েকদিনের ভেতর সবগুলো পৌঁছে দিয়েছি। বাদবাকিগুলা আমরা আশা করছি খুব সহসাই এসে যাবে। এসে গেলে এদেরকেও আমরা খুব তাড়াতাড়ি আসামাত্র আমরা পাঠিয়ে দেব।’

সামনে ঈদ। মানবপাচারের শিকার এসব মানুষের অপেক্ষায় বাংলাদেশে তাদের প্রিয় স্বজনরা। সব প্রস্তুতিও সম্পন্ন। তবে দেশ থেকে এখনো অবশিষ্ট মানুষগুলোর পরিচয় সংক্রান্ত প্রতিবেদন হাইকমিশনের হাতে না আসায় ঝুলে আছে আটকে পড়াদের বাংলাদেশে আসার বিষয়টি।

এ বিষয়ে হাইকমিশনার আরো বলেন, ‘ঈদের আগে আমরা আরো কিছু সংখ্যক লোককে পাঠাতে পারব। তারপরে যে কিছু লোক থাকবে, আমরা চেষ্টা করব ঈদের পরপরই যত তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানো যায়। আমি যদি বলি সব প্রস্তুতি আমাদের হাতে আছে, শুধু ওই ভেরিফিকেশনটা এসে গেলেই আমরা এদেরকে পাঠিয়ে দিতে পারব।’

মালয়েশিয়ার শরণার্থী শিবিরে মানবপাচারের শিকার এসব অসহায় মানুষ এখন তাকিয়ে রয়েছেন নাগরিকত্ব সনদের অপেক্ষায়। আর যাঁরা সব হারিয়ে দেশে ফিরছেন, তাঁরা অপেক্ষা করছেন সরকারের নীতি সহায়তার দিকে। যাতে করে সর্বস্বান্ত হওয়ার পরও তারা ফের ঘুরে দাঁড়াতে পারেন জীবনের পথে।

সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?
  2. কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০
  3. বিক্ষোভের পর অর্থনৈতিক চাপে ইরান, বন্ধ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান
  4. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  5. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  6. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x