Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ০১ জানুয়ারি ২০২২
আপডেট: ১০:৩৩, ০১ জানুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ০১ জানুয়ারি ২০২২
আপডেট: ১০:৩৩, ০১ জানুয়ারি ২০২২
আরও খবর
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক
ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প
স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ফ্রান্সের রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি পুলিশের
তারার মেলায় মুখরিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

সামনের কিছুদিন কঠিন সময় পার করতে হবে : ফ্রান্সের প্রেসিডেন্ট

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ০১ জানুয়ারি ২০২২
আপডেট: ১০:৩৩, ০১ জানুয়ারি ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ০১ জানুয়ারি ২০২২
আপডেট: ১০:৩৩, ০১ জানুয়ারি ২০২২
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ছবি : রয়টার্স

করোনায় আগামী কয়েক সপ্তাহ কঠিন সময় পার করতে হবে ফ্রান্সকে—খ্রিষ্টীয় নববর্ষের প্রাক্কালে এমনটাই বললেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৩২ হাজার ২০০ জনের কোভিড-১৯-এর সংক্রমণ শনাক্ত হয়েছে, যা মহামারি শুরুর পর ফ্রান্সে সর্বাধিক।

নববর্ষের আগে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘সামনের কয়েক সপ্তাহ যে কঠিন হবে, তা আমরা সবাই জানি।’

ফ্রান্সে টানা তিন দিন দৈনিক দুই লাখের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। গোটা ইউরোপেই করোনার ওমিক্রন ধরনের সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। এ ঢেউয়ে সবচেয়ে আক্রান্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালি ও যুক্তরাজ্যেও সংক্রমণ শনাক্তের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে। দেশ দুটিতে যথাক্রমে এক লাখ ৪৪ হাজার ২৪৩ জন এবং এক লাক ছয় হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘ওমিক্রন’ এখন ফ্রান্সের প্রধান করোনা স্ট্রেইন হয়ে উঠেছে। যার ফলে গত কয়েক দিনে সংক্রমণের সংখ্যা বেড়েছে হু হু করে। সাপ্তাহিক করোনা সমীক্ষা সামনে এলে দেখা যাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে করোনা পরীক্ষার প্রতিবেদনে দেখা গেছে—দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর পরিমাণ ৬২ দশমিক ৪ শতাংশ।

ফরাসি প্রেসিডেন্ট গতকাল শুক্রবার গণটিকা দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন। কোভিডের মহামারিকে বিদায় করার জন্য টিকা নেওয়াকে ফ্রান্সের ‘নিশ্চিত’ সমাধান বলে মনে করেন ম্যাক্রোঁ। এবং ২০২২ সালেই তা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

তবে, ম্যাক্রোঁ তাঁর ভাষণে ফ্রান্সে এরই মধ্যে ঘোষিত স্বাস্থ্যবিধিগুলোর বাইরে নতুন করে আরও বেশি বিধিনিষেধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেননি। বরং তিনি বলেছেন, সরকারের উচিত জনগণের ব্যক্তিগত স্বাধীনতাকে আরও সীমাবদ্ধ করা থেকে বিরত থাকা।

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা (করোনার মহামারির) প্রথম দিনে যে নীতি গ্রহণ করেছিলাম, সে একই নীতি অনুসরণ করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করব।’

ফ্রান্স এমানুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাস

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স

৩১ মে ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক
১৫ মে ২০২৬
ফ্রান্সের রাস্তায় ‘মাতাল’ হরিণ, সতর্কতা জারি পুলিশের
১১ মে ২০২৬
এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বজুড়ে উদ্বেগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত, দাবি ট্রাম্পের
  2. কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা, পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’
  3. যুক্তরাষ্ট্রের ‘ইরানে যাওয়া উচিত হয়নি’ : ট্রাম্প
  4. লেবাননের নাবাতিয়েহ শহরের দিকে ইসরায়েলি সেনারা, যুদ্ধে নতুন মোড়
  5. ট্রাম্পের সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ
  6. যুদ্ধবিরতি সম্প্রসারণে এখনো স্বাক্ষর করেননি ট্রাম্প, সিচুয়েশন রুমে বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x