Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২২ মার্চ ২০২২
আপডেট: ১০:৪৪, ২২ মার্চ ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২২ মার্চ ২০২২
আপডেট: ১০:৪৪, ২২ মার্চ ২০২২
আরও খবর
পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া
গাজা পুনর্গঠনে ট্রাম্পের অর্থ সহায়তার প্রতিশ্রুতির পর ইসরায়েলি হামলায় নিহত ১১
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান

রাশিয়ার সাইবার হামলা ঠেকাতে বাইডেনের সতর্কবার্তা

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২২ মার্চ ২০২২
আপডেট: ১০:৪৪, ২২ মার্চ ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২২ মার্চ ২০২২
আপডেট: ১০:৪৪, ২২ মার্চ ২০২২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠানের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা অবিলম্বে শক্তিশালী করার জন্য মার্কিন ব্যবসায়ী নেতাদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন-রাশিয়া ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সাইবার হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার ব্যবসায়ীদের সঙ্গে এক ত্রৈমাসিক গোলটেবিল সভায় এমন সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

রাশিয়ার অত্যাধুনিক সাইবার ক্ষমতা রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘বিষয়টি হলো তাঁর (পুতিন) সেই সক্ষমতা রয়েছে। তিনি এখনও এটি ব্যবহার না করলেও হাতে রেখে দিয়েছেন।’

এদিকে, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনে উদ্ভুত ‘মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়গুলোতে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে সিএনএন ও রয়টার্স জানিয়েছে, বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ যাবেন এবং সেখানে তিনি সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে ২০ লাখের বেশি শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো মিত্র, জি৭ জোট ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পরদিন পোল্যান্ড সফর করবেন বাইডেন। এ ছাড়া সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলবেন তিনি।

তবে বাইডেন ইউক্রেনে সফর করবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।

যুক্তরাষ্ট্র সাইবার হামলা রাশিয়া-ইউক্রেন জো বাইডেন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৮ ফেব্রুয়ারি ২০২৬
পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
১৭ ফেব্রুয়ারি ২০২৬
চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
১৭ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই
  2. পারমাণবিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির
  3. চুক্তির লক্ষ্যে ‘নির্দেশনা নীতি’র প্রশ্নে একমত ইরান ও যুক্তরাষ্ট্র
  4. সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু
  5. সন্তান হারানোর শোক সইতে না পেরে বাবা-মায়ের আত্মহত্যা
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা, হরমুজ প্রণালিতে ইরানের মহড়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x