Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
আইএসইউ ও মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
ই-বর্জ্য আমদানি নিষিদ্ধ করল মালয়েশিয়া

রাজার কাছে রাজাকের ক্ষমা প্রার্থনা

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২২
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : রয়টার্স

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাজকীয় ক্ষমা চেয়েছেন। দুর্নীতির দায়ে ১২ বছরের জন্য কারাগারে যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মাথায় ক্ষমা চাইলেন তিনি। গতকাল সোমবার দেশটির স্পিকার আজহার আজিজান হারুন বিষয়টি নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত যে কোনো আইনপ্রণেতা স্বয়ংক্রিয়ভাবে তাঁর এমপি পদ হারাবেন, যদি না তাঁরা ১৪ দিনের মধ্যে রাজার কাছে ক্ষমার আবেদন করেন।

আজহার বলেন, শুক্রবার করা ক্ষমার আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নাজিব আইপ্রণেতা হিসেবে বহাল থাকবেন। তবে ওই আবেদন খারিজ হলে তাঁর এমপি পদ বাতিল হয়ে যাবে। নাজিবের একজন আইনজীবীও তাঁর রাজকীয় ক্ষমা প্রার্থনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত গত ২৩শে আগস্ট রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ৬৯ বছর বয়সি নাজিবের একটি আপিল প্রত্যাখ্যান করে তাঁকে কারাগারে পাঠান।

এ অপরাধে ২০২০ সালের ২৮ জুলাই তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাঁকে প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়েছিল।

উচ্চ আদালত রাজাকের সাজা বিলম্বিত করার অনুরোধও প্রত্যাখ্যান করেন। ২০২০ সালে ওই দণ্ড ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেছিলেন ১০ বছর দাপটের সঙ্গে মালয়েশিয়া চালানো নাজিব রাজাক। আপিলের সময় তিনি জামিনে বেরিয়ে আসেন।

ওয়ানএমডিবি দুর্নীতির মামলার সাত অভিযোগের সবগুলোতে নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেন মালয়েশিয়ার আদালত। প্রতিটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের দায়ে একটি অভিযোগে নাজিবকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়। এ ছাড়া দায়িত্বে থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের তিনটি অভিযোগের প্রতিটিতে তাঁকে ১০ বছর করে এবং মুদ্রা পাচারের তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে সাজা দেওয়া হয়। রায়ে বলা হয়, নাজিবের সব কটি ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বছর জেল খাটতে হবে তাঁকে।

মালয়েশিয়া নাজিব রাজাক

সংশ্লিষ্ট সংবাদ: মালয়েশিয়া

১৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
০৮ ফেব্রুয়ারি ২০২৬
আইএসইউ ও মালয়েশিয়ার এশিয়া ই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
১২ জানুয়ারি ২০২৬
ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঠিকমতো চোখে দেখতে পারছেন না ইমরান খান
  2. ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী
  3. আল-আকসা চত্বরের আশেপাশে নিরাপত্তা জোরদার
  4. ক্যারিবীয় সাগরে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩
  5. বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
  6. নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x