Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৯, ২৩ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৯, ২৩ জানুয়ারি ২০২১
আরও খবর
এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের ‘অপমানজনক’ মন্তব্য, স্টারমারের নিন্দা
তিন জেলায় ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা 
পত্রিকার ভূমিকা ‘ভীতিকর’ ও ‘পুরোপুরি নজরদারি’ : প্রিন্স হ্যারি

যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন ‘হয়তো বেশি প্রাণঘাতী’

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৯, ২৩ জানুয়ারি ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১০, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৯, ২৩ জানুয়ারি ২০২১
করোনার নতুন ধরনটির সংক্রমণের ফলে রোগী বেড়ে যাওয়ায় কঠিন চাপে রয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসের নতুন যে ধরনটি যুক্তরাজ্যে ছড়িয়েছে, তা হয়তো অনেক বেশি প্রাণঘাতী। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা তেমনই প্রমাণ পেয়েছেন বলে গতকাল শুক্রবার জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

তবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এটাও জানিয়েছেন যে, যুক্তরাজ্যে যে দুটি করোনার টিকা প্রয়োগের কাজ চলছে, তা করোনার নতুন সংস্করণকে ঘায়েল করতে সক্ষম বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে জনসন বলেন, ‘লন্ডন ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথম শনাক্ত হওয়া করোনার এই নতুন ধরনটি যেমন অধিক দ্রুত ছড়াতে সক্ষম, তেমনই এতে মৃত্যুর হারও বেশি হতে পারে বলে কিছু প্রমাণ মিলেছে।’

ব্রিটিশ স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) করোনার নতুন ধরনটির সংক্রমণ মোকাবিলায় ব্যস্ত রয়েছে জানিয়ে বরিস জনসন বলেন, ‘অনেকটা এই নতুন ধরনটির কারণেই এনএইচএস এমন প্রচণ্ড চাপে রয়েছে।’

পাবলিক হেলথ ইংল্যান্ড, ইমপেরিয়াল কলেজ লন্ডন, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং ইউনিভার্সিটি অব এক্সাটার নতুন ধরনের করোনার ভয়াবহতা নিরূপণে গবেষণা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। তাদের তথ্য প্রমাণ নিউ ইমার্জিং রেসপিরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপের (নেভারটাগ) বিজ্ঞানীরা প্রত্যয়ন করেছেন।

নেভারটাগ বলছে, নতুন ধরনের ভাইরাস বেশি প্রাণঘাতী, এমন ‘বাস্তবিক সম্ভাবনা’ রয়েছে। তবে এই দাবি নিশ্চিত করে বলতে এখনো দেরি আছে।

করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যানদাতা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে গতকাল শুক্রবার করোনায় এক হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৯৬ হাজারে পৌঁছেছে। যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

যুক্তরাজ্য সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেছেন, ‘করোনার নতুন ধরন ৩০-৪০ শতাংশ বেশি ভয়ানক। তবে এর পক্ষে তথ্য উপাত্ত খুব শক্তিশালী নয়।’

অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৫৪ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি মানুষের করোনা ধরা পড়েছে। মৃত্যু হয়েছে এক হাজার ৪০১ জনের।

গত বছরের সেপ্টেম্বরে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে এই নতুন ধরনের করোনার সংক্রমণ হয়। তারপর তা ধীরে ধীরে ইউরোপের অন্য দেশগুলোতেও ঢুকে পড়েছে। নতুন এই ধরন নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে বিশ্বের বহু দেশ।

সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস

১৬ মার্চ ২০২৪
করোনা শনাক্ত আরও ৩৬ জনের
২৬ ফেব্রুয়ারি ২০২৪
দেশে ২৪ ঘণ্টায় ৪৫ জনের দেহে করোনা শনাক্ত
১৭ এপ্রিল ২০২১
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ১১ লক্ষাধিক মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তান থেকে রেল কোচ ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ
  2. চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮
  3. থাইল্যান্ডে সাধারণ নির্বাচন আজ, হচ্ছে গণভোটও
  4. আগাম নির্বাচনে ভোট দিচ্ছে জাপান, বড় ঝুঁকি নিলেন প্রধানমন্ত্রী তাকাইচি
  5. পাকিস্তানে আত্মঘাতী হামলা : সীমান্ত সংযোগ-সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ
  6. গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x