Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৬, ৩০ জুলাই ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৬, ৩০ জুলাই ২০২১
আরও খবর
ভারত-পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে, জানালেন তারেক রহমান
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা ব্যানার্জির অভিনন্দন
নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ট্রাম্প প্রশাসনের প্রকাশিত মানচিত্রে কাশ্মীর পুরোটাই ভারতের!

ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে ৪৪ হাজার শনাক্ত

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৬, ৩০ জুলাই ২০২১
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৬, ৩০ জুলাই ২০২১
করোনাভাইরাস মহামারিতে দেড় বছরে চার লাখের বেশি মানুষের মৃত্যু দেখা ভারতে একদিনে ৪৪ হাজার ২৩০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। ছবি : রয়টার্স

করোনাভাইরাস মহামারিতে দেড় বছরে চার লাখের বেশি মানুষের মৃত্যু দেখা ভারতে একদিনে ৪৪ হাজার ২৩০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বলে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত কয়েকদিনে দেশটিতে সংক্রমণের সামান্য ঊর্ধ্বগতি কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। নতুন ঢেউ শুরু হতে পারে আশঙ্কায় কেরালায় লকডাউন দেওয়া হয়েছে।

অতি সংক্রামক ডেলটা ধরনের দাপটে চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারতে দৈনিক শনাক্ত রোগী ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়লেও পরে তা কমতে শুরু করে। গত কিছুদিন এ হারকে খানিকটা ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে, সর্বশেষ আচ দিনের মধ্যে সাতদিনই শনাক্ত রোগী আগের দিনের সংখ্যা টপকে গেছে।

মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভারতে সরকারি হিসাবেই তিন কোটি ১৫ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে; একদিনে ৫৫৫ মৃত্যু নিয়ে দেশটিতে কোভিডে মৃত্যু পৌঁছেছে চার লাখ ২৩ হাজার ২১৭ জনে।

জুনের শেষ দিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অক্টোবরের মধ্যে ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন; নতুন ওই ঢেউ এপ্রিল-মে’র প্রাদুর্ভাবের মতো এত মারাত্মক হবে না বলে অনুমানও ছিল তাদের।

ভারতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে আনতে টিকাদান কর্মসূচি দ্রুততর করতেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

দেশটির জনসংখ্যার মধ্যে ৬৭ দশমিক ৬০ শতাংশেরই করোনাভাইরাসবিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে এক গবেষণায় ধারণা দেওয়া হয়েছে; দেশটির ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৮ শতাংশ টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।

সংক্রমণের হার বাড়তে দেখে বৃহস্পতিবার থেকে নতুন লকডাউনের ঘোষণা দিয়েছে কেরালা; উত্তরপূর্বাঞ্চলীয় অনেক রাজ্য দিয়েছে বিধিনিষেধ।

ভারত করোনা আক্রান্ত

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপ নেতাকে নিজ গাড়িতে গুলি করে হত্যা 
০৪ ফেব্রুয়ারি ২০২৬
মোবাইল কেড়ে নেওয়ায় ৯ তলা থেকে লাফ দিল তিন বোন!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী
  2. আল- আকসা চত্বরের আশেপাশে নিরাপত্তা জোরদার
  3. ক্যারিবীয় সাগরে নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩
  4. বিএনপি ও তারেক রহমানকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন
  5. নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
  6. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x