Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২০:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২০:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আরও খবর
সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল
ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
কৃষ্ণসাগরে জাহাজে হামলায় নাবিক নিহতের ঘটনায় উদ্বেগ ভারতের

বাস্তবে রূপ নিলো ‘থ্রি ইডিয়টসের’ কাহিনী

এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২০:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২০:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২০:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ছবি : রয়টার্স

উপন্যাস অবলম্বনে নির্মিত হয় ‘থ্রি ইডিয়টস’। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। এটি কেবল ব্যবসাসফলই হয়নি, পরিণত হয়েছে ভারতের তরুণদের অন্যতম পছন্দের চলচ্চিত্রে। মুক্তির এক যুগের বেশি সময় পরও তাই থ্রি ইডিয়টস নিয়ে কথা হয়।

আমির খান ও কারিনা কাপুর অভিনীত ছবিটির একটি অংশে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে তৈরিকৃত একটি যন্ত্রের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। যেখানে, ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন চিকিৎসকরাও। সিনেমাটির সেই অংশ এবার বাস্তবে রূপ নিয়েছে। তাও আবার ঘটেছে ভারতেই। ভিডিও কলের মাধ্যমে ডেলিভারির নেতৃত্ব দিয়েছেন চিকিৎসক। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সংবাদ মাধ্যমটি জানায়, সর্বশেষ কয়েকদিনের ভারী তুষারপাতে কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল। এরই মধ্যে কুপওয়াড়া জেলার প্রত্যন্ত এলাকা কেরানে এক নারীর প্রসব বেদনা উঠে, যার কি না আগে থেকেই বেশকিছু সমস্যা ছিল। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান তিনি। কিন্তু সেখানে প্রসব করানোর মতো ব্যবস্থা ছিল না।

এমন পরিস্থিতিতে ওই গর্ভবতীকে অভিজ্ঞ চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু প্রাকৃতিক কারণে তাও সম্ভব হয়নি। এমতাবস্থায় শহরের চিকিৎসকদের সাহায্য চান স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। তখন হোয়াটসঅ্যাপের ভিডিও কলেই প্রয়োজনীয় পরামর্শ দেন এক চিকিৎসক। অবশেষে এক সুস্থ সবল সন্তানের জন্ম দেন ওই মা। এই ডেলিভারির নেতৃত্ব দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল অফিসার ডা. মির মোহাম্মদ শফি।

এই চিকিৎসক বলেন, ‘শুক্রবার রাতে, কেরানের স্বাস্থ্যকেন্দ্র থেকে আমার কাছে এক গর্ভবতী নারীর খবর আসে। ওই নারীর এক্লাম্পসিয়া হচ্ছিল। এমনকি সন্তান বের হচ্ছিল না।’

এনডিটিভি বলছে, ওই গর্ভবতীকে জরুরিভাবে হাসপাতালে নেওয়া দরকার ছিল। তবে, তুষারপাতের জন্য তা করা সম্ভব ছিল না। এ জন্য ভিন্ন পথের কথা চিন্তা করতে হয় স্থানীয় স্বাস্থ্যকর্মীদের। পরে ভিডিওকলের মাধ্যমে চিকিৎসককে যুক্ত করে ডেলিভারি সম্পন্ন করা হয়। 

ডা. মির মোহাম্মদ শফি, ‘প্রসব ব্যথার ছয় ঘণ্টা পর ওই মা এক মেয়ে শিশুর জন্ম দিয়েছেন। তারা দুজনেই বর্তমানে সুস্থ আছেন।’

ভারত কাশ্মীর নবজাতক

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২৬ জুলাই ২০২৬
সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
২৬ জুলাই ২০২৬
ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল
২৫ জুলাই ২০২৬
ব্যাংক কর্মকর্তাকে চড় মারলেন ভারতের সাবেক মন্ত্রীর মেয়ে!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এপস্টেইনের ১০ কোটি ডলারের সম্পত্তির মালিক হতে পারেন কে এই নারী  
  2. ইরান যুদ্ধকে ‘অর্থহীন’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিন নাগরিক
  3. হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ : যুক্তরাষ্ট্র-ইরানের নতুন কৌশলগত সমীকরণ
  4. সন্তানদের সামনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী
  5. হুতি-সৌদি সংঘাতে বিস্তৃত হচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ
  6. ভারতে একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন, ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x