Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ০৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৫, ০৪ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ০৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৫, ০৪ অক্টোবর ২০২০
আরও খবর
‘আমরা প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছি’
ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ট্রাম্প
মোজতবা খামেনির নিয়োগ নিয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে ৩০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা আটকের বিষয়ে ইরানের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

নির্বাচনী প্রচারের মাঠে বাইডেন এখন একা

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ০৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৫, ০৪ অক্টোবর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:২০, ০৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৫, ০৪ অক্টোবর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাস নিয়ে অতি সতর্কতার কারণে মাসের পর মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে বিদ্রুপ করে আসছিলেন। কিন্তু নির্বাচনের অল্প কিছুদিন বাকি থাকতে ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় প্রচারণার মাঠে এখন কেবল বাইডেনই থাকছেন।

তবে ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া হোয়াইট হাউসের দৌড়ে কতটা প্রভাব ফেলবে, এত তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয়। সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

মার্কিন নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে গত মঙ্গলবার প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প টিটকারী করে বলেছিলেন, ‘বাইডেন সম্ভবত দুইশ ফুট দূর থেকে কথা বলবেন। আর মুখে পরে থাকবেন আমার এযাবৎ দেখা সবচেয়ে বড় মাস্ক।’

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ শুরুর প্রথম মাসগুলোতে বাইডেন ডেলাওয়ারে তাঁর বাড়িতেই আইসোলেশনে ছিলেন। ওই সময় ট্রাম্প জো বাইডেনকে ‘স্লিপি জো’ বা ঘুমকাতুরে বলে তিরস্কার শুরু করেন। ট্রাম্প আরো বলেন, বাইডেন তাঁর বেসমেন্টেই লুকিয়ে আছেন। কিন্তু গত শুক্রবার করোনা পজিটিভ ধরা পড়ার পর ট্রাম্প প্রথমে নিজ বাসস্থানে, পরে এখন হাসপাতালে আইসোলেশনে থাকতে বাধ্য হচ্ছেন।

এদিকে জো বাইডেন ঘোষণা দিয়েছেন, তাঁর করোনা নেগেটিভ এবং তিনি প্রচারের উদ্দেশ্যে মিশিগান রয়েছেন।

মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‍্যাপিডস শহরে পৌঁছার পর এক বক্তব্যে বাইডেন বলেন, এটি কোনো রাজনীতির বিষয় নয়। আমাদের ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটি নিজে নিজেই দূর হবে না। অন্যদিকে ট্রাম্প বরাবরই বলেছেন, করোনাভাইরাস এমনিতেই চলে যাবে।

মিশিগানে বাইডেন জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘মাস্ক পরুন, হাত ধোন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।’ বাইডেন কখনোই তাঁর প্রতিদ্বন্দ্বীর সরাসরি সমালোচনা করেননি। বরং ট্রাম্পের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়েই বাইডেন তাঁর বক্তব্য শেষ করেন।

এদিকে জো বাইডেনের নির্বাচনী প্রচার দল বলছে, গত শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে প্রচারের জন্য থাকা সব নেতিবাচক বক্তব্য তারা সরিয়ে নিয়েছে। ট্রাম্পের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্ক আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত
  1. ইরানের প্রতি অটল সমর্থনের আশ্বাস পুতিনের
  2. তুরস্কের আকাশে ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো
  3. ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন অভ্যন্তরীণ বিষয় : চীন
  4. দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০
  5. লেবাননের আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের
  6. ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x