Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৪৫, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৪, ১৬ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৪৫, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৪, ১৬ নভেম্বর ২০২০
আরও খবর
এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু
এপস্টেইন সংযোগ বিতর্কে লেবার পার্টি ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের ‘অপমানজনক’ মন্তব্য, স্টারমারের নিন্দা
তিন জেলায় ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা 
পত্রিকার ভূমিকা ‘ভীতিকর’ ও ‘পুরোপুরি নজরদারি’ : প্রিন্স হ্যারি

করোনায় আক্রান্তের সংস্পর্শে আসায় আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৪৫, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৪, ১৬ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
০৭:৪৫, ১৬ নভেম্বর ২০২০
আপডেট: ০৯:০৪, ১৬ নভেম্বর ২০২০
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : সংগৃহীত

একজন পার্লামেন্ট সদস্যের (এমপি) করোনা শনাক্তের পর সেল্ফ-আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে গত বৃহস্পতিবার ৩৫ মিনিটের একটি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী বরিস। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) কর্তৃপক্ষের পরীক্ষায় বরিস জনসনের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

টুইটারে গতকাল রোববার রাতে জনসন লেখেন, ‘আজ এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস আমাকে জানিয়েছে যে আমাকে অবশ্যই সেল্ফ-আইসোলেশনে যেতে হবে। কারণ আমি করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে গিয়েছি। যদিও আমার কোনো উপসর্গ নেই। তবুও নিয়ম মেনে আমি ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে সরকারের মহামারি মোকাবিলা কার্যক্রমের নেতৃত্ব দেব।’

এর আগে নিজ দলের এমপিদের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লিখেছেন, ‘ভালো খবর হচ্ছে, এনএইচএস টেস্ট অ্যান্ড ট্রেস তাদের সেবার উন্নতি ঘটাচ্ছে। আর খারাপ খবর হচ্ছে, আমি কিছু একটা টের পাচ্ছি।’

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতেই আইসোলেশনে থাকবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। পার্লামেন্টে যোগ দেওয়াসহ সরকারের রদবদলের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে করার কথা ছিল তাঁর। আইসোলেশনের ফলে সেসব ঘরে বসেই সারতে হবে।

এ ছাড়া করোনার সংক্রমণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া এবং দেশকে কয়েকটি ভাগে ভাগ করে কড়াকড়ি আরোপের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

এর আগে গত মার্চে করোনায় আক্রান্ত হন বরিস জনসন। প্রথমে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতে সেল্ফ আইসোলেশনে যান তিনি। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

সর্বাধিক পঠিত
  1. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ২
  2. মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু
  3. এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
  4. মার্কিন জাহাজকে ইরানি জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
  5. গাজায় সেনা পাঠাতে পাকিস্তানিদের সমর্থন, রয়েছে প্রশ্নও
  6. হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x