Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৩৯, ১৪ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৩৯, ১৪ নভেম্বর ২০২০
আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
ই-বর্জ্য আমদানি নিষিদ্ধ করল মালয়েশিয়া
পাকিস্তানে হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৩৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’ তৈরি করতে যাচ্ছে দুবাই

ইহুদি বসতিতে পম্পেওর সফরের বিরোধিতা ফিলিস্তিনের

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৩৯, ১৪ নভেম্বর ২০২০
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৩৯, ১৪ নভেম্বর ২০২০
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসন্ন মধ্যপ্রাচ্য সফরে একটি ইহুদি বসতি পরিদর্শনের যে পরিকল্পনা করেছেন, তার ঘোর বিরোধিতা করেছে ফিলিস্তিন। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়্যাহ এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস পম্পেওর এই সফরের তীব্র বিরোধিতা করেছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়্যাহ গতকাল শুক্রবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে সফররত বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাখারিয়েভার সঙ্গে সাক্ষাতে বলেন, পম্পেওর সফর অনুষ্ঠিত হলে অবৈধ ইহুদি বসতিগুলোকে বৈধতা দেওয়া হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি হবে। সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়েছে।

মাইক পম্পেও আগামী সপ্তাহে জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নির্মিত ইহুদি বসতি ‘স্যাগোট’ পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে, তা হবে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো ইহুদি বসতি পরিদর্শন।

পম্পেও এমন সময় ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা নিয়েছেন, যখন তাঁর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়েছেন এবং শিগগিরই তাঁদের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে ঘোষণা করেছিলেন, তাঁর প্রশাসন আর পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে না।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জর্ডান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল-কুদস দখল করে নেয় ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত দখলকৃত ওই ভূখণ্ডে অন্তত ২৩০টি ইহুদি বসতি নির্মাণ করেছে তেল আবিব। এসব বসতিতে বর্তমানে ছয় লাখের বেশি ইসরায়েলি বসবাস করে।

সর্বাধিক পঠিত
  1. ভারতীয় সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা জানা গেল
  2. বিএনপির ইশতেহার যেভাবে ‘মূল্যায়ন’ করছে ভারত 
  3. ইরানের সঙ্গে বাণিজ্যে অতিরিক্ত শুল্কের হুমকি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
  4. বিতর্কের মুখে ওবামা দম্পতির ‘মিম ভিডিও’ সরালেন ট্রাম্প
  5. মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
  6. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x