Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১৫ মে ২০২৩
আপডেট: ১৮:৩৮, ১৫ মে ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১৫ মে ২০২৩
আপডেট: ১৮:৩৮, ১৫ মে ২০২৩
আরও খবর
‘তাড়াহুড়োয় নেই ইরান, সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের’
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় পাকিস্তান যেভাবে মধ্যস্থতা করল
আলোচনায় অগ্রগতি হয়নি, আমরা নমনীয় ছিলাম : ভ্যান্স
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
দ্বিতীয় দিনে গড়াল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১৫ মে ২০২৩
আপডেট: ১৮:৩৮, ১৫ মে ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৩৫, ১৫ মে ২০২৩
আপডেট: ১৮:৩৮, ১৫ মে ২০২৩
স্ত্রী বুশরা বিবিকে নিয়ে সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারামে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবিটি ২০২১ সালের ৯ মে তুলেছিল রয়টার্স

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আজ সোমবার (১৫ মে) লাহোরের একটি আদালত ইমরানের স্ত্রীকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন দেন। এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া ইমরান দুই সপ্তাহের জামিন পেয়েছিলেন। বুশরা বিবির আইনজীবী দলের একজনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত সপ্তাহে আল-কাদির গ্রেপ্তার হন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে। এরপরেই বিক্ষোভে নামে পিটিআইয়ের সমর্থকরা। গ্রেপ্তারের একদিন বাদেরই আইএইচসির একটি ডিভিশনাল বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীকে দুই সপ্তাহের জামিন দেয়।

আল-কাদরি ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবিও অন্যতম আসামি। এই ট্রাস্টের অন্যতম সদস্য সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী। ট্রাস্টটির আওতায় বিশ্ববিদ্যালয় নির্মাণে আবাসন প্রতিষ্ঠান থেকে অনৈতিক ভাবে আর্থিক সহযোগিতার অভিযোগ রয়েছে।

বুশরা বিবির আইনজীবী ইন্তিজার হুসাইন পানজুথা বলেন, ‘আমরা লাহোর হাইকোর্টে (এলএইচসি) প্রতিরক্ষামূলক জামিন আবেদন করেছিলাম। দুই বিচারকের দ্বৈত বেঞ্চ আগামী ২৩ তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।’

এর আগে আজ সকালে স্ত্রীসহ এলএইচসিতে যান ইমরান খান। এ সময় বুশরা বিবিকে গ্রেপ্তারের জন্য সরকার পরিকল্পনা করছে বলে জানান সাবেক প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ইমরান খান লেখেন, ‘বুশরা বেগমকে কারাগারে রেখে আমাকে অপমান করার পরিকল্পনা চলছে এখন।’

বিষয়টি নিয়ে মন্তব্য করতে তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব। তবে, দেশটির সরকার আগে বলেছিল, এ মামলায় আমরা কোনো হস্তক্ষেপ করছি না। দুর্নীতি মামলাটি স্বাধীনভাবে দেখছে এনবিএ।

গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয় ইমরান খানকে। এরপর থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা অন্যতম।

ক্ষমতা হারানোর পর থেকেই গোটা দেশজুড়ে ক্যাম্পেইন চালাচ্ছেন ইমরান খান। নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। এমনকি, সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে বলে অভিযোগ করছেন। তবে, বিষয়টি অস্বীকার করে আসছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান ইমরান খান

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

১১ এপ্রিল ২০২৬
সৌদি আরবে পাঠানো হলো পাকিস্তানের যুদ্ধবিমান
১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী
১০ এপ্রিল ২০২৬
ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চুক্তি করতে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে : ট্রাম্প
  2. ইরানি বেসামরিক নাগরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ‘ভুল’ করেছেন : স্টারমার
  3. ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু
  4. ‘ইরানের বন্দর আক্রান্ত হলে আঞ্চলিক কোনো বন্দরই নিরাপদ থাকবে না’
  5. আগামী বছরের মধ্যে পুরো রাখাইন রাজ্য দখলের অঙ্গীকার আরাকান আর্মির
  6. পোপের সমালোচনার পর নিজেকে যিশু সাজিয়ে ছবি পোস্ট করলেন ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x