Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
কলকাতা সংবাদদাতা
১১:৫০, ২৩ জুলাই ২০২২
আপডেট: ১১:৫২, ২৩ জুলাই ২০২২
কলকাতা সংবাদদাতা
১১:৫০, ২৩ জুলাই ২০২২
আপডেট: ১১:৫২, ২৩ জুলাই ২০২২
আরও খবর
পুশইন দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে : প্রতিমন্ত্রী
ভারতের জেল থেকে দেশে ফিরলেন ৯১ জেলে
পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
পাঁচ মাস পর ভারত থেকে ট্রলারসহ দেশে ফিরছেন ৯১ মৎস্যজীবী
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার

অর্থ কেলেঙ্কারি : পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা
১১:৫০, ২৩ জুলাই ২০২২
আপডেট: ১১:৫২, ২৩ জুলাই ২০২২
কলকাতা সংবাদদাতা
১১:৫০, ২৩ জুলাই ২০২২
আপডেট: ১১:৫২, ২৩ জুলাই ২০২২
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাঁকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। 

এর আগে গতকাল শুক্রবার ভোরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। দিনের পুরো সময় এবং রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদের মধ্যেই ১৩টি স্থানে অভিযান চালায় ইডি। এর মধ্যে মন্ত্রীর ঘনিষ্ঠ এক সহযোগীর বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধারের কথা জানায় ইডি।

রাজ্য সরকারে এক সময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ওই সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্ত শুরু করেছে ইডি।

ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ রুপি উদ্ধার করা হয়। সেখানে প্রায় ২০টি মোবাইল পাওয়ার কথাও জানায় তারা। ইডির ধারণা—বেআইনি শিক্ষক নিয়োগের সময় নেওয়া ঘুষের অংশ এসব রুপি।

আজ সকাল ১০টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কনভয় করে তাঁকে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্সে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দিল্লি থেকে দুই ইডি কর্মকর্তা কলকাতা পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। শনিবারই পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হতে পারে।

পশ্চিমবঙ্গে বাম সরকারের আমলে বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রথম সারির নেতা হিসেবেই পরিচিত তিনি। শিক্ষা দপ্তর, শিল্প দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল শিবিরেও তাঁর জায়গা বেশ গুরুত্বপূর্ণ। তৃণমূল মহাসচিব তিনি। তাই তাঁর এ গ্রেপ্তার রাজ্য তথা শাসক দলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ভারত পার্থ চট্টোপাধ্যা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

০৭ জুন ২০২৬
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার
০৬ জুন ২০২৬
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
০৫ জুন ২০২৬
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবকের মৃত্যু, বোন-ভগ্নিপতি দগ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম
  2. নতুন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল তেহরান
  3. ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৯
  4. ইরানি হামলার পর জেরুজালেম-তেল আবিবে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ
  5. তেলের দামে বড় লাফ
  6. ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ইসরায়েলের হামলা, পাল্টা হামলা তেহরানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x