Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • কম্পিউটার
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংকে পুনর্বহাল, শেয়ারে ৩০ শতাংশ উত্থান
কম দামে লেনোভোর অল-ইন-ওয়ান পিসি, থাকছে যেসব সুবিধা
সাইবার নিরাপত্তায় ক্যাসপারস্কিকে ‘মার্কেট লিডার’ বলল আইএসজি
গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০

এইচডিডি নাকি এসএসডি, ল্যাপটপ বা পিসির জন্য কোনটি ভালো?

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৬

কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় কিংবা পুরোনো ডিভাইসের গতি বাড়াতে স্টোরেজ ড্রাইভ নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে কম্পিউটারে বহুল ব্যবহৃত দুটি স্টোরেজ ড্রাইভ হলো হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি) ও সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। ডেটা সংরক্ষণের কাজ একই হলেও প্রযুক্তি, গতি, স্থায়িত্ব ও দামের দিক থেকে এ দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

ড্রাইভ দুটির বৈশিষ্ট্য, সুবিধা ও সীমাবদ্ধতা জেনে প্রয়োজন অনুযায়ী সঠিকটি বেছে নেওয়া যায়।

১. হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি)

এইচডিডিতে ঘূর্ণায়মান চৌম্বকীয় ডিস্ক ও যান্ত্রিক বাহুর মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং আদান-প্রদান করা হয়।এসএসডির তুলনায় এর দাম কম। ফলে স্বল্প খরচে এক বা দুই টেরাবাইটসহ বেশি ধারণক্ষমতার স্টোরেজ পাওয়া যায়। বড় আকারের ফাইল, ভিডিও, ছবি ও ব্যাকআপ সংরক্ষণের জন্য এটি বেশ উপযোগী।

যান্ত্রিক অংশ থাকায় এর তথ্য আদান-প্রদানের গতি তুলনামূলক কম। এ ছাড়া পড়ে যাওয়া বা ঝাঁকুনি লাগলে ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

২. সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)

এসএসডিতে কোনো ঘূর্ণায়মান ডিস্ক বা যান্ত্রিক অংশ নেই। এতে বিশেষ ধরনের মেমোরি চিপের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হয়। এসএসডির তথ্য আদান-প্রদানের গতি অনেক বেশি। ফলে কম্পিউটার দ্রুত চালু হয়, সফটওয়্যার অল্প সময়ে লোড হয় এবং ফাইল স্থানান্তরেও কম সময় লাগে। এটি তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে, শব্দহীন এবং ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও কম।

সমপরিমাণ ধারণক্ষমতার এইচডিডির তুলনায় এসএসডির দাম সাধারণত বেশি। এ ছাড়া নির্দিষ্টসংখ্যকবার তথ্য লেখার সক্ষমতা থাকলেও স্বাভাবিক ব্যবহারে আধুনিক এসএসডি দীর্ঘদিন ব্যবহার করা যায়।

কোনটি কেনা ভালো?

কম্পিউটারের সামগ্রিক গতি বাড়াতে চাইলে এসএসডি কেনাই ভালো সিদ্ধান্ত। বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, প্রয়োজনীয় সফটওয়্যার ও গেম ইনস্টল করার জন্য এসএসডি বেশি উপযোগী। অন্যদিকে, কম খরচে বেশি পরিমাণ তথ্য সংরক্ষণের প্রয়োজন হলে এইচডিডি বেছে নেওয়া যেতে পারে।

সবচেয়ে ভালো সমাধান হতে পারে দুটি ড্রাইভ একসঙ্গে ব্যবহার করা। কম্পিউটারে এসএসডিতে অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় সফটওয়্যার এবং এইচডিডিতে বড় ফাইল, সিনেমা, ছবি ও ব্যাকআপ সংরক্ষণ করলে গতি ও ধারণক্ষমতা-দুই সুবিধাই পাওয়া সম্ভব।

প্রযুক্তি
২৩ নভেম্বর ২০২৬
গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
২৩ নভেম্বর ২০২৬
জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০
২৩ নভেম্বর ২০২৬
জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
২২ নভেম্বর ২০২৬
বাড়ির ওয়াই-ফাই থেকে অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
২২ নভেম্বর ২০২৬
পটচিত্রে আগামীর বাসযোগ্য ঢাকা, উবারের বিশেষ উদ্যোগ
২১ নভেম্বর ২০২৬
আইফোন-আইপ্যাডে জিটিএ ৬ খেলবেন যেভাবে
২১ নভেম্বর ২০২৬
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
২০ নভেম্বর ২০২৬
তিন কমান্ডে উইন্ডোজের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার
২০ নভেম্বর ২০২৬
জিটিএ ৬ নিয়ে ঢাকায় গেমারদের নিয়ে আয়োজন, ছিল হার্ডওয়্যার প্রদর্শনী
১৯ নভেম্বর ২০২৬
গুগল ম্যাপে বাতাসের মান দেখবেন যেভাবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
  2. জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০
  3. জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
  4. বাড়ির ওয়াই-ফাই থেকে অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
  5. পটচিত্রে আগামীর বাসযোগ্য ঢাকা, উবারের বিশেষ উদ্যোগ
  6. জিটিএ ৬ ঝড়ে কাঁপছে বিশ্ব, এক দিনেই আয় ৪৭ হাজার কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x