গুগল ম্যাপে বাতাসের মান দেখবেন যেভাবে
শীত শুরু হওয়ায় বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বাতাসে দূষিত কণা আটকে থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। বাইরে বের হওয়ার আগে অনেকেই এখন বাতাসের মান বা বায়ুদূষণের সূচক যাচাই করছেন। এ ক্ষেত্রে সহজেই গুগল ম্যাপের মাধ্যমে নির্দিষ্ট এলাকার বায়ুর মান দেখা যায়। গুগল ম্যাপে থাকা ‘এয়ার কোয়ালিটি’ স্তর চালু করলে মানচিত্রের ওপর নির্দিষ্ট এলাকার বায়ুর মান ও দূষণের মাত্রা দেখা যায়।
বাতাসের মানের স্তরে যা দেখা যায়
গুগল ম্যাপের স্বাভাবিক মানচিত্রের ওপর বাতাসের মানের তথ্য আলাদা স্তর হিসেবে দেখানো হয়। রঙের মাধ্যমে বাতাসের অবস্থা বোঝানো হয়। বিশ্বের ৪০টির বেশি দেশে এই সুবিধা চালু রয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য গুগল ভিন্ন ভিন্ন উৎস থেকে বায়ুর মানের তথ্য সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রে পরিবেশ সুরক্ষা সংস্থা এবং পার্পলএয়ারের সেন্সরসহ বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করা হয়।
কেন এই সুবিধা কাজে লাগবে
মোবাইলে যেভাবে বায়ুর মান দেখবেন
১. গুগল ম্যাপ চালু করুন
অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগল ম্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন।
২. নিজের অবস্থান বা নির্দিষ্ট এলাকা নির্বাচন করুন
শহর, এলাকা, স্থাপনা বা ঠিকানার নাম লিখে খুঁজুন। চাইলে বর্তমান অবস্থান দেখানোর বোতামে চাপ দিয়েও নিজের এলাকার বায়ুর মান দেখা যাবে।
৩. ‘লেয়ারস’ বা স্তর আইকনে চাপ দিন
মানচিত্রের সার্চ বক্সের পাশে থাকা কয়েকটি বর্গের মতো দেখতে আইকনে চাপ দিন। কিছু সংস্করণে এটি পর্দার ওপরের ডান দিকে থাকতে পারে।
৪. ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করুন
তালিকা থেকে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলে মানচিত্রে বাতাসের মানের স্তর চালু হবে। বিভিন্ন এলাকার দূষণের মাত্রা অনুযায়ী মানচিত্রে রঙ দেখা যাবে।
৫. নির্দিষ্ট এলাকার তথ্য দেখুন
মানচিত্রের কোনো এলাকা বা বায়ুর মানের স্টেশনের চিহ্নে চাপ দিলে ওই স্থানের বায়ুর মান এবং বিস্তারিত তথ্য দেখা যাবে।
কম্পিউটারে যেভাবে দেখবেন
কম্পিউটারে ব্রাউজার খুলে গুগল ম্যাপ চালু করতে হবে। এরপর কাঙ্ক্ষিত এলাকা খুঁজে মানচিত্রের নিচের দিকে থাকা ‘লেয়ারস’ বোতামে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলে বাতাসের মানের তথ্য দেখা যাবে।
রঙ দেখে বাতাসের মান বুঝবেন যেভাবে
গুগল ম্যাপে সাধারণত রঙের মাধ্যমে বাতাসের মান বোঝানো হয়-সবুজ ভালো,হলুদ মাঝারি,কমলা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, লাল অস্বাস্থ্যকর,বেগুনি খুব অস্বাস্থ্যকর, মেরুন বিপজ্জনক। তবে শুধু রঙ দেখে সিদ্ধান্ত না নিয়ে বাতাসের মানের সংখ্যা এবং সংশ্লিষ্ট শ্রেণিও দেখা উচিত। কারণ বিভিন্ন দেশে

ফিচার ডেস্ক