Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১২:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৩ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১২:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রযুক্তির মহারথী: বিপুল সম্পদের আড়ালে প্রেম, সম্পর্ক ও বিতর্কের জটিল অধ্যায়
বিদেশে রিমোট জব খুঁজছেন? কাজের সুযোগ মিলবে এসব ওয়েবসাইটে
আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে দেশ, ব্যবহার মাত্র ১৮ শতাংশ: বিডিনগ সম্মলনে বক্তারা
অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান, জেনে নিন সহজ পদ্ধতি
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

ফিচার ডেস্ক
১২:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৩ নভেম্বর ২০২৬
ফিচার ডেস্ক
১২:৫০, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৩ নভেম্বর ২০২৬

চাকরি হারানোর পর নতুন চাকরির সন্ধানে ছিলেন ৩১ বছর বয়সী বোয়েন ওয়ান। তিনি চীনা বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে তার নতুন চাকরি প্রয়োজন ছিল। বাওয়েনের আশঙ্কা ছিল, মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত ল্যামোট্রিজিন ওষুধের কারণে ইংরেজিতে কথা বলার দক্ষতা কমে যাচ্ছে। এতে চাকরির সাক্ষাৎকারে নিজের যোগ্যতা প্রমাণ করতে সমস্যা হতে পারে। এ পরিস্থিতিতে তিনি ওষুধের দৈনিক মাত্রা কমানোর উপায় জানতে চান চ্যাটজিপিটির কাছে। কিন্তু সেই চ্যাটবটের দেওয়া পরামর্শ মেনে ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন বোয়েনের মা-বাবা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের 

মামলার অভিযোগে বলা হয়েছে, চ্যাটজিপিটি তাকে প্রতিদিনের ৪০০ মিলিগ্রাম ওষুধের মাত্রা ধীরে ধীরে কমিয়ে কমিয়ে একপর্যায়ে শূন্যে নামানোর একটি পরামর্শ দেয়। অথচ কোনো চিকিৎসক তাকে ওষুধ বন্ধ করার পরামর্শ দেননি। বরং চ্যাটবটটি তাকে এমন আশ্বাসও দিয়েছিল যে, ওষুধ কমালে ইংরেজিতে কথা বলার দক্ষতা ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি। 

অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি তাকে চিকিৎসকদের পরামর্শ না নেওয়ার বিষয়ে উৎসাহিত করে। এরপর ওষুধের মাত্রা কমানোর সময় বোয়েনের শরীরে খিঁচুনির লক্ষণ দেখা দিলে  চ্যাটজিপিটির কাছে জানতে চান মস্তিষ্কের কোনো ক্ষতি হচ্ছে কি না, চ্যাটবটটি তাকে আশ্বস্ত করে এতে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এমনকি তাঁর উপসর্গগুলো খিঁচুনি বলেও মনে করেনি চ্যাটবটটি। এরপর গত ১২ ফেব্রুয়ারি খিঁচুনিতে মারা যান বোয়েন। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত ১৪ ফেব্রুয়ারি চীনে থাকা তার মা-বাবা যুক্তরাষ্ট্রের সিয়াটলে পৌঁছে মেয়ের মরদেহ উদ্ধার করেন।

বোয়েনের মা-বাবার অভিযোগ, চীনা ভাষায় কথোপকথনের সময় চ্যাটজিপিটির প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকলে এই মৃত্যু ঠেকানো সম্ভব হতো। 

মেয়ের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি ওপেনএআই যেন লাইসেন্স ছাড়া ব্যবহারকারীদের চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন।

এ বিষয়ে  যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, বোয়েন চ্যাটজিপিটির এমন একটি পুরোনো সংস্করণ ব্যবহার করেছিলেন, যা বর্তমানে আর চালু নেই। নতুন সংস্করণগুলো জরুরি চিকিৎসার পরিস্থিতি শনাক্ত করতে আগের চেয়ে বেশি সক্ষম বলে জানিয়েছেন তিনি।

প্রযুক্তি
১১ অক্টোবর ২০২৬
ভুলবেন না জন্মদিন, এমন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ 
১১ অক্টোবর ২০২৬
ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে? চারটি উপায়ে বাড়ান ব্যাকআপ
১১ অক্টোবর ২০২৬
আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার, থাকছে দুই বছরের ওয়ারেন্টি
১১ অক্টোবর ২০২৬
ডিজিটাল আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ফিনটেক সামিট
১০ অক্টোবর ২০২৬
মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স, কিনছে নতুন স্পেকট্রাম
১০ অক্টোবর ২০২৬
এআই-চালিত স্মার্ট ডিভাইসের অভিজ্ঞতা দিতে অনারের আলফা স্টোর
০৯ অক্টোবর ২০২৬
অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন যেভাবে
০৮ অক্টোবর ২০২৬
সুপার কম্পিউটার বনাম কোয়ান্টাম কম্পিউটার, কোথায় মূল পার্থক্য?
০৮ অক্টোবর ২০২৬
৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাংলাদেশে ভিভো ওয়াই৩২
০৮ অক্টোবর ২০২৬
অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদেশে রিমোট জব খুঁজছেন? কাজের সুযোগ মিলবে এসব ওয়েবসাইটে
  2. আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে দেশ, ব্যবহার মাত্র ১৮ শতাংশ: বিডিনগ সম্মলনে বক্তারা
  3. অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান, জেনে নিন সহজ পদ্ধতি
  4. পৃথিবী থেকে এক ‘আলোকদিবস’ দূরত্ব ছুঁতে যাচ্ছে নাসার ভয়েজার ১
  5. বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x