Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৫১, ১২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৫১, ১২ এপ্রিল ২০২৬
আরও খবর
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে এলো শাওমির রেডমি ১৫
স্মার্টফোন সুরক্ষায় করণীয়
আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু
ঈদ উইথ শাওমি ক্যাম্পেইনে জয়ী পাঁচজনকে মেগাপুরস্কার দিলেন তামিম ইকবাল

বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৫১, ১২ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১২ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৫১, ১২ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এ সিরিজে রয়েছে স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি ফোন। স্মুথ পারফরম্যান্স, লম্বা ব্যাটারি লাইফ এবং দৈনন্দিন ব্যবহারের বহু স্মার্ট ফিচারে পরিপূর্ণ এই নতুন লাইনআপটি নিয়ে ব্র্যান্ডটি বেশ আশাবাদী।

নতুন নতুন স্টাইলিশ ডিজাইন আর ব্যবহারিক উদ্ভাবনী সব ফিচার নিয়ে স্মার্টফোন বাজারে টেকনোর যাত্রায় দিনদিন বাড়ছে ব্যবহারকারীর সংখ্যাও। এই সিরিজের মূল আকর্ষণ হলো স্পার্ক ৫০ ফাইভজি, যা নতুন প্রজন্মের কানেক্টিভিটি এবং শক্তিশালী অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে এসেছে। ৬.৭৮-ইঞ্চি এইচডি ডিসপ্লের ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং আরও আরামদায়ক হয়। নেট ব্রাউজিং ও গেমিংয়ের জন্যও মেলে দারুণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। 

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর। আধুনিক ব্যবহারকারীদের জন্য টেকনো দ্রুত ফাইভজি পারফরম্যান্স নিশ্চিত করে, যাতে সারাদিনই ভালোভাবে কাজ করা যায়।কি আছে ফোনটিতেস্পার্ক ৫০ ফাইভজি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে সহজেই স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলা যায়।

অন্যদিকে ৬৫০০মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দিনভর চার্জ ব্যাকআপ নিয়েও থাকবে না কোনো দুশ্চিন্তা। ফোনটির সুরক্ষায় ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন, আইপি৬৪ ধুলোবালি ও পানি প্রতিরোধ ক্ষমতা। বাড়তি নিরাপত্তার জন্য ফোনের একপাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এছাড়াও এতে টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সাথে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা রয়েছে, যার ফলে দৈনন্দিন যোগাযোগ ও কানেক্টিভিটি হবে আরও স্মার্ট, আরও উপভোগ্য।

ফাইভজি মডেলের পাশাপাশি টেকনোর এ সিরিজে থাকছে স্পার্ক ৫০ ফোরজি, যা মূলত দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য ভালো হবে। হেলিও জি৮১ প্রসেসরে চালিত এই ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক দিয়ে ফোনটি ফাইভজি সংস্করণের চেয়ে এগিয়ে আছে। ৭০০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় স্পার্ক ৫০ ফোরজি ফোনটি সহজেই টানা অনেকটা সময় চালানো যায়।

এছাড়াও এতে থাকা ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ ইত্যাদি সুবিধা রয়েছে। ফলে নিয়মিত ব্যবহারের জন্য এটি একটি পরিপূর্ণ ও কার্যকর স্মার্টফোন হিসেবে খুব সহজেই পছন্দের তালিকায় যোগ হয়ে যেতে পারে।

বাজারে স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাবে ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৭ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৯ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, স্পার্ক ৫০ ফাইভজি আসছে ৬জিবি+১২৮জিবি কনফিগারেশনে ২৩ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

টেকনো স্মার্টফোন

সংশ্লিষ্ট সংবাদ: টেকনো

০৮ অক্টোবর ২০২২
টেকনো পোভা ৪ সিরিজের নতুন ফোন বাজারে
১০ ফেব্রুয়ারি ২০২২
বাজারে আসছে নতুন টেকনো পপ ফাইভ এলটিই স্মার্টফোন
১৭ মে ২০২১
প্রথমবারের মতো লাইকিতে টেকনোর শপিং কার্ট ক্যাম্পেইন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টেকসই ভবিষ্যতের জন্য একযোগে কাজের তাগিদ ফকির মাহবুব আনামের
  2. গ্রামীণফোনের ২৯তম এজিএম অনুষ্ঠিত, ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন
  3. হাই-পারফরম্যান্স গেমিং পিসি ‘অরোস প্রাইম ৫’ উন্মোচন, দাম কত?
  4. ১৫ মাসের ওয়ারেন্টি দিচ্ছে হেলিও মোবাইল, বাড়ছে ব্যবহারকারীর নিশ্চয়তা
  5. ২৪ ঘণ্টার মধ্যে ৯৮ শতাংশ কনটেন্ট অপসারণ, জানাল টিকটক
  6. স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x