Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • উদ্ভাবন
ডয়চে ভেলে
১৭:৫৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৮:০৩, ১৫ মে ২০২৪
ডয়চে ভেলে
১৭:৫৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৮:০৩, ১৫ মে ২০২৪
আরও খবর
রাস্তায় নামতেই তদন্তের মুখে টেসলার সাইবারক্যাব
পর্দা নামল ভিএলএসআইথন ৩.০, চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তিন হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করছে উবার
নিউইয়র্ক সিটির স্কুলে নিষিদ্ধ হলো ‘এআই’
ব্যাটারি বাঁচানো থেকে নেটওয়ার্ক ঠিক করা, এয়ারপ্লেন মোডের যত ব্যবহার

জার্মান এআই অ্যাপে ভারতের চাষিদের মুশকিল আসান

ডয়চে ভেলে
১৭:৫৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৮:০৩, ১৫ মে ২০২৪
ডয়চে ভেলে
১৭:৫৫, ১৫ মে ২০২৪
আপডেট: ১৮:০৩, ১৫ মে ২০২৪

প্রায় সব ক্ষেত্রেই এআই-এর প্রয়োগ বাড়ছে। ভারতের চাষিরা এক জার্মান অ্যাপের মাধ্যমে শস্যের সমস্যা চিহ্নিত করে চটজলদি সমাধান করছেন। ক্ষেতে কোনো গাছ দুর্বল মনে হলেই এই চাষিরা তাঁদের স্মার্টফোন বার করে তার ছবি তুলে সঙ্গে সঙ্গে জেনে যান, সেই গাছের কোনো রোগ আছে কিনা। অ্যাপ প্রয়োজনে ছবি বিশ্লেষণ করে রোগ নিরাময়ে সাহায্য করে।

চাষি হিসেবে সন্দীপ শিন্ডে মনে করেন, ‘প্ল্যান্টিক্স শস্যের ডাক্তারের মতো। ঠিক আমার নিজের ডাক্তারের মতোই। সেটি শস্যের রোগ শনাক্ত করে, চিকিৎসার পরামর্শ দেয়, ওষুধ লিখে দেয় এবং প্রতিরোধমূলক চিকিৎসাও করে।’

কোদাল এবং বেলচার সঙ্গে স্মার্টফোনও মাঠে নিয়ে যাওয়া ভারতের চাষিদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ভারতে কৃষিক্ষেত্রে ডিজিটাল টুল প্রয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকেই কৃষিক্ষেত্রে কাজ করে।

মানুষের পক্ষে খালি চোখে দেখে গাছের রোগ নির্ণয় করা অত্যন্ত কঠিন। অথচ এই অ্যাপ খেতের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যে তা করতে পারে। কিন্তু সেটি ঠিক কীভাবে কাজ করে? সন্দীপ শিন্ডে বলেন, ‘এই অ্যাপের ব্যবহার খুবই সহজ। সবার আগে অ্যান্ড্রয়েড ফোনে প্ল্যান্টিক্স খুলতে হয়। তারপর ছবি তোলার পালা। আমরা নির্দিষ্ট অংশের ছবি তুলছি। তোলার পর সেটি আপলোড করতে হয়। অ্যাপ প্রথমে শস্য শনাক্ত করে।’

প্ল্যান্টিক্স সংগৃহিত তথ্য জার্মানিতে বিশ্লেষণ করে। সেটি হেল্ম ফার্মাসিউটিক্যাল কোম্পানির অংশ। এই উদ্যোগের প্রতিষ্ঠাতারা ছাত্রজীবনে হানোফার বিশ্ববিদ্যালয়ে টমেটো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিলেন। 

সংস্থার আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রতিনিধি কর্বিনিয়ান হার্টব্যার্গার বলেন, ‘সেটা আমাদের সার্ভারে পাঠানো হয়। এক ডিপ নিউরাল নেটওয়ার্ক সেটার বিশ্লেষণ করে। সেটা আসলে নির্দিষ্ট রোগ বা পোকার উপদ্রব চিহ্নিত করার এক মডেল। শনাক্ত করেই ফল বাতলে দেয়।’

তথাকথিত গাছের ডাক্তাররা ছবির তথ্যভাণ্ডারে অপরিচিত ছবি চিহ্নিত করতে সাহায্য করেন। এভাবে এআই বাড়তি শিক্ষার ভিত্তিতে কোনো পদক্ষেপ বা চিকিৎসার পরামর্শ দিতে পারে।

সন্দীপ শিন্ডে জানান, ‘এখন অ্যাপ রোগের লক্ষণ বিচার করে রোগ নির্ণয় করছে। পাতার ধারের অংশ হলুদ হয়ে গেছে। অ্যাপ বলছে রোগ নেই, পটাসিয়ামের অভাবের কারণে এমনটা হচ্ছে।’

প্রায় ৮০ লাখ চাষি ইতোমধ্যেই প্ল্যান্টিক্স অ্যাপ ব্যবহার করছেন। তাদের প্রায় সবাই ভারতেই রয়েছেন। অ্যাপের ইমেজ ডেটাবেসে বিভিন্ন গাছের রোগের প্রায় সাড়ে তিন কোটি ছবি রয়েছে। ফলে অত্যন্ত নির্ভুলভাবে রোগ বা সমস্যা নির্ণয় করা যায়।

হার্টব্যার্গার বলেন, ‘আপনি কি ৩০টি ভিন্ন শস্যের প্রায় ৭০০ সমস্যার কথা জানেন? সম্ভবত জানেন না, কারণ এত বেশি জানা বেশ কঠিন। তাছাড়া এমন নির্ণয়ের কাজ মানুষের পক্ষে সহজ নয়।’

যেমন কোনো রোগ শনাক্ত করা হলে অ্যাপ ব্যবহারকারীদের উপযুক্ত কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়। এমনকি কোথায় সেটা কিনতে পাওয়া যায়, তাও জানিয়ে দেয়। কিন্তু স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে সব সময়ে সব পণ্য থাকে না। ফলে চাষিরা ভুল বা এমনকি জাল পণ্যও কিনতে পারেন। তার পরিণতি ভালো হয় না।

হার্টব্যার্গারের মতে, ‘আমাদের অনুমান অনুযায়ী ভারত এবং সম্ভবত অন্য দেশেও বিক্রিত পণ্যের প্রায় অর্ধেক কোনো সমস্যা সমাধানের জন্য উপযুক্ত নয়। আমরা প্রথমত সঠিক প্রেসক্রিপশন দেই। দ্বিতীয়ত এমন নামী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য কিনতে চাষিদের সাহায্য করি, যাদের কাছে সত্যি ভালো ও সহায়ক পণ্য আছে বলে আমরা জানি।’

চাষিরা প্ল্যান্টিক্স ব্যবহারের পর আরো ভালো ফসলের মুখ দেখছেন। এআই চাষিদের জ্ঞান ও অভিজ্ঞতার বিকল্প না হয়ে উঠলেও খেতের কাজ অবশ্যই কিছুটা সহজ করে তুলবে।

প্রযুক্তি
১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের জোহরা গুলশান আরা
১২ আগস্ট ২০২৬
সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন
১২ আগস্ট ২০২৬
জেট ফুয়েল ও সারচার্জের চাপ: দেশীয় এয়ারলাইন্স বাঁচাতে নীতিগত সহায়তা প্রয়োজন
১২ আগস্ট ২০২৬
বাংলাদেশে হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
০৮ আগস্ট ২০২৬
সাইবার নিরাপত্তায় ভয়ংকর পরিবর্তন আনছে এআই
০৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জ পদক অর্জন
০৮ আগস্ট ২০২৬
রেকর্ড ১০৬ দলের অংশগ্রহণে শুরু দেশের বড় ভিএলএসআই প্রতিযোগিতা
০৭ আগস্ট ২০২৬
১০ বছরে মাইজিপি অ্যাপ, সেবা নিচ্ছেন ২ কোটি ৩০ লাখ ব্যবহারকারী
০৫ আগস্ট ২০২৬
স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক
০৫ আগস্ট ২০২৬
মহাকাশ বিজ্ঞান শেখায় শিশুদের উৎসাহ দিতে ব্যতিক্রমী আয়োজন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কীভাবে পাবেন
  2. রাস্তায় নামতেই তদন্তের মুখে টেসলার সাইবারক্যাব
  3. পর্দা নামল ভিএলএসআইথন ৩.০, চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  4. ব্যাটারি বাঁচানো থেকে নেটওয়ার্ক ঠিক করা, এয়ারপ্লেন মোডের যত ব্যবহার
  5. অ্যাপলের সিইও পদ ছাড়লেন টিম কুক, দায়িত্বে জন টার্নাস
  6. দেশে ১১৫ টপস এআই পারফরম্যান্সের লেনোভো অল-ইন-ওয়ান পিসি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x