Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১৮:৪০, ২২ আগস্ট ২০২২
আপডেট: ১৮:৪৪, ২২ আগস্ট ২০২২
ফিচার ডেস্ক
১৮:৪০, ২২ আগস্ট ২০২২
আপডেট: ১৮:৪৪, ২২ আগস্ট ২০২২
আরও খবর
সাবেক প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা পাওয়া গেছে, আইনজীবীর দাবি
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক
সাবেক প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
সজীব ওয়াজেদ জয়-পলকের বিচার শুরু

সম্মিলিতভাবে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হবে : পলক

ফিচার ডেস্ক
১৮:৪০, ২২ আগস্ট ২০২২
আপডেট: ১৮:৪৪, ২২ আগস্ট ২০২২
ফিচার ডেস্ক
১৮:৪০, ২২ আগস্ট ২০২২
আপডেট: ১৮:৪৪, ২২ আগস্ট ২০২২
বক্তব্য দিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

সাইবার নিরাপত্তা নিশ্চিত একা কোনো দেশের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এটি মোকাবিলায় আন্তদেশীয় যোগাযোগের মাধ্যমে সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সাইবার সুরক্ষা নিশ্চিত করতে আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্ট কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ও রক্ষার বিষয়ে অবহিত করছে।

আজ সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইসিটি বিভাগের অধীনে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে আয়োজিত বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে উদীয়মান (ইমার্জিং) সাইবার হুমকি বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পলক বলেন, বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে সাইবার সুরক্ষায় আন্তর্জাতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাকারদের সাম্প্রতিক কর্মকণ্ডে ব্যাংকিং ও সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসহ বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালন লাইনগুলো ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে নিরাপদ রাখতে মূলত চারটি পূর্বশর্ত নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, প্রযুক্তিগত সক্ষমতা এবং আইনের কঠোর প্রয়োগ।

তিনি আরও বলেন, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটির পর্যবেক্ষণে দেখা গেছে সম্প্রতি স্টেট স্পন্সর হ্যাকারদের তৎপরতা বেড়েছে। এ জন্য তিনি সবাইকে সতর্ক ও প্রযুক্তি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

গোপনে দেশের মোবাইল অপারেটরগুলো সাইবার হামলার শিকার হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর্থিক ও পাওয়ার সেক্টর ছাড়াও দেশের মোবাইল অপারেটরদের ওপর দৃষ্টি পড়েছে সংঘবদ্ধ হ্যাকারদের। ইতোমধ্যে একাধিক মোবাইল অপারেটর ইনফেক্টেড। অপারেটরগুলোর ডেটাবেজ, সার্ভার ও পরিকাঠামো ইতোমধ্যেই আক্রান্ত হয়েছে।

এ জন্য দ্রুত আইটি অডিট করার আহ্বান জানিয়ে ডিএসএতে সফটওয়্যার টেস্টিং ল্যাব থেকে সংশ্লিষ্টদের নিরীক্ষা করিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমিন এবং বিডিজিডি ই-গভ সার্ট পরিচালক তারেক মোসাদ্দেক বরকতউল্লাহ।

জুনাইদ আহমেদ পলক

সংশ্লিষ্ট সংবাদ: জুনাইদ আহমেদ পলক

১৮ মে ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
১২ মে ২০২৬
পলকের ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা পাওয়া গেছে, আইনজীবীর দাবি
২০ এপ্রিল ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চমবারের মতো এশিয়ার সেরা ইউআইইউ মার্স রোভার টিম
  2. উচ্চক্ষমতার জেড ৮৯০ প্লাস বোর্ড ও আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ডে গিগাবাইটের চমক
  3. শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং, চ্যাম্পিয়ন ‘স্ট্র হ্যাটস’
  4. পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে ৫টি কাজ না করলেই বড় বিপদ
  5. গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হলেন আন্দ্রেয়াস হগবার্গ
  6. যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে ‘এমআইএসটি’র সাফল্য

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x