Skip to main content
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১৩ মে ২০২৩
আপডেট: ১৫:৫৯, ১৩ মে ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১৩ মে ২০২৩
আপডেট: ১৫:৫৯, ১৩ মে ২০২৩
আরও খবর
টিআরএনবির নতুন সভাপতি মাসুদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক
বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর নিবন্ধন শুরু
দেশে বাড়ছে প্রিমিয়াম ট্যাবলেটের চাহিদা, বাজারে নেতৃত্বে স্যামসাং ও অ্যাপল
কল ড্রপ ও প্যাকেজের দাম নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনকে প্রযুক্তিমন্ত্রীর আহ্বান

কুয়ালালামপুরে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশ দলের স্বর্ণ জয়

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১৩ মে ২০২৩
আপডেট: ১৫:৫৯, ১৩ মে ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১৩ মে ২০২৩
আপডেট: ১৫:৫৯, ১৩ মে ২০২৩
ছবি : এটুআই

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন আ্যান্ড  টেকনোলজি এক্সিবিশন (আইটেক্স) ২০২৩-এর বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কারিগরি পরামর্শক হিসেবে ছিল এসপায়ার টু ইনোভেট-এটুআই।

দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে গত শুক্রবার কৃষি ক্যাটাগরিতে বাংলা ট্রেডার্স; আইসিটি, টেলি-যোগাযোগ ও অডিও ভিজ্যুয়াল ক্যাটাগরিতে আমারপে এবং মেডিকেল-স্বাস্থ্য ক্যাটাগরিতে স্বর্ণ পুরস্কার অর্জন করে জাইন্যাক্স হেলথ লিমিটেড। এছাড়া পরিবেশ-এনার্জি ক্যাটাগরিতে ইগার্ডিয়ান এবং আইসিটি, টেলিযোগাযোগ ও অডিও ভিজ্যুয়াল ক্যাটাগরিতে রৌপ্য পুরস্কার অর্জন করে বাংলা ট্র্যাক।

আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বিজ্ঞান-প্রযুক্তি প্রতিযোগিতার আইটেক্স-এর এ বছরের আসর থেকে খুব ভালো কিছু অর্জন নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে, বৃহস্পতিবার (উদ্বোধনের দিন, ১১ মে) এমনটাই বলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার।

তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিটি প্রজেক্টকেই অপার সম্ভাবনাময় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ আখ্যা দিয়ে বলেন, “২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের সরকারের যে অভিযাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে, তাতে নতুন নানাবিধ প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা অনেক। আইটেক্সের মত অত্যন্ত প্রসিদ্ধ ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী এবং প্রতিযোগিতায় বাংলাদেশের বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবিদার। সেই সাথে এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর এবারের আইটেক্সে কারিগরি পরামর্শক হিসেবে সম্পৃক্ততা বিজ্ঞানমনস্ক আগামীর বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের স্মার্ট ও দূরদর্শী মনোভাবেরই উদাহরণ।”

উল্লেখ্য, এটুআই ২০১৮ এবং ২০১৯ সালের আইটেক্সে তার নিজস্ব ইনোভেশন নিয়ে অংশ নিয়েছিল এবং তিনটি গোল্ড ও ছয়টি ব্রোঞ্জ পুরস্কারসহ একটি প্রকল্পের জন্য বিশেষ আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছিল। পরবর্তীতে, এটুআই বাংলাদেশের বেসরকারি খাতের উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের মধ্যে আইটেক্সকে পরিচিত ও জনপ্রিয় করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করে। সেই ধারাবাহিকতায়, এটুআই এবারের আইটেক্স ২০২৩ এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের কারিগরি পরামর্শকের ভূমিকায় রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ও ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট-এটুআই বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসময়, বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে কাউন্সেলর (রাজনৈতিক) এবং দুতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (কন্সুলার) জি এম রাসেল রানা এবং প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ এবং এটুআই-এর কমার্শিয়াল স্ট্র্যাটেজি বিভাগের প্রধান জনাব রেজওয়ানুল হক জামী, এটুআই-এর ডিভাইস ইনোভেশন বিশেষজ্ঞ জনাব তৌফিকুর রহমান, একশপ-এর প্রযুক্তি বিভাগের লীড জনাব সোহেল রানাসহ স্থানীয় অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি পুরস্কার

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞান ও প্রযুক্তি

৩০ জুলাই ২০২৬
গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন : মাহবুব আনাম
১২ জুলাই ২০২৬
চলছে বুধ গ্রহের বক্রগতি, এ সময় প্রাক্তনের ফিরে আসার ঘটনা কি সত্যি?
১৩ জুন ২০২৬
প্রযুক্তিতে দক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : প্রযুক্তিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর নিবন্ধন শুরু
  2. দেশে বাড়ছে প্রিমিয়াম ট্যাবলেটের চাহিদা, বাজারে নেতৃত্বে স্যামসাং ও অ্যাপল
  3. কল ড্রপ ও প্যাকেজের দাম নিয়ে গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনকে প্রযুক্তিমন্ত্রীর আহ্বান
  4. দেশে এলো এসারের নতুন ২৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি আলট্রা স্লিম মনিটর 
  5. গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম
  6. দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x