সেঞ্চুরিয়ন টেস্ট
নিয়মতান্ত্রিক বোলিংয়ের পুরস্কার পেলেন খালেদ
পথের কাঁটা অ্যাকারম্যানকে ফিরিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরে জুটি গড়ার চেষ্টায় ছিলেন টনি ডি জর্জি আর ব্রিটজকে। তবে বড় হতে দেননি সেই জুটি। আঘাত হেনেছেন খালেদ আহমেদ। ফিরিয়েছেন ব্রিটজকে-কে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৭ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। লিড নিয়েছে ১৮৪ রানের।
বিরতি থেকে ফেরার পর ষষ্ঠ ওভারে উইকেট তুলে নেন খালেদ। লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন তিনি। খালেদের বলে শর্ট কাভারে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়েছেন ব্রিটজকে। ফেরার আগে ৩৯ বলে ২০ রান করেছেন তিনি। এরপর নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন রায়ান রিকেল্টন।
পথের কাঁটা দূর করে বিরতিতে গেল বাংলাদেশ
প্রথম ম্যাচেও বাংলাদেশের মাথাব্যথার কারণ ছিলেন অ্যাকারম্যান। দ্বিতীয় ম্যাচেও একই অবস্থায় ছিলেন তিনি। গতকাল ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের পথের কাঁটা হয়ে ছিলেন এই প্রোটিয়া ব্যাটার। তাকে ফিরিয়ে সেই কাঁটা দূর করলেন শরিফুল ইসলাম। সেই সাফল্য নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
গতকাল ব্যাটিংয়ে নেমে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন অ্যাকারম্যান। অন্যপ্রান্ত থেকে বাকিরা ফিরলেও অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন তিনি। মাঝে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও। এরপর দেড়শ স্পর্শ করার পরই তাকে ফেরান শরিফুল। এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ১৩৮ বলে ১৫০ রানে থামে অ্যাকারম্যানের ইনিংস।
অ্যাকারম্যান ফেরার পর নতুন ব্যাটর হিসেবে উইকেটে এসেছেন ম্যাথিউ ব্রিটজকে। টনি ডি জর্জির সঙ্গে প্রথম সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন তিনি।
সেঞ্চুরিয়নেও অ্যাকারম্যানের সেঞ্চুরি, চাপে বাংলাদেশ
এক প্রান্তে উইকেটের পতন, অন্য প্রান্তে ব্যাট হাতে রানের ফুলঝুরি। বাংলাদেশের বোলাররা যখন উইকেটের জন্য মরিয়া, তখন ক্রমেই সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মারকাস অ্যাকারম্যান। শেষ পর্যন্ত শরীফুল ইসলামের পরপর দুই বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
দিনের শুরু থেকেই উইকেটের জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ। গতকাল অপরাজিত থাকা জুবাইর হামজা ও অ্যাকারম্যান আজও প্রথম ঘণ্টায় বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। অবশেষে এই জুটি ভেঙেছেন খালেদ আহমেদ। তার বলে গলিতে দাঁড়ানো মাহফিজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৭ রান করা জুবাইর হামজা। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ।
তবে হামজার বিদায়েও থামানো যায়নি অ্যাকারম্যানকে। এর আগে শরীফুল ইসলামের বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক পূর্ণ করেছিলেন তিনি। এরপরও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখে পৌঁছে যান শতরানে। শরীফুলের পরপর দুই বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি।
অন্যদিকে, এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মারকাস অ্যাকারম্যানের সঙ্গী ব্যাটার টনি।
শতরান পেরিয়ে লিড নিল দক্ষিণ আফ্রিকা
প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল সোমবার (২৩ নভেম্বর) বৃষ্টির কারণে প্রায় চার ঘণ্টা দেরিতে শুরু হওয়া প্রথম দিনের খেলায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩৩.৩ ওভারেই গুটিয়ে দেয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম। এ ছাড়া তাওহিদ হৃদয় ১৯ এবং মুমিনুল হক করেন ১৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা তিনটি করে উইকেট শিকার করেন। ইনজুরি কাটিয়ে দলে ফেরা আনরিখ নরকিয়াও নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে তখনো ৩ রান পিছিয়ে ছিল তারা। ওপেনার এইডেন মার্করাম ২১ রান করে এবাদত হোসেনের শিকার হন। অন্যদিকে মারকাস অ্যাকারম্যান ৪৬ এবং জুবায়ের হামজা ৯ রান নিয়ে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
শরীফুল ইসলামের করা দিনের দ্বিতীয় ওভারে স্লিপ কর্ডনের ভেতর দিয়ে চার মেরে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক পূর্ণ করেন অ্যাকারম্যান। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের রানও পেরিয়ে যায় স্বাগতিকরা।

বিনোদন ডেস্ক