Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য জানালেন লিটন
এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
না খেলেই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
টিভি ও অনলাইনে আজকের যত খেলা
এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ

পদক জয়ের মিশনে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : বিসিবি

পূর্ণ শক্তির দল নিয়েই এবারের এশিয়ান গেমস খেলতে গেছে বাংলাদেশ। লক্ষ্য সোনার পদক জয়। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে লিটন দাসদের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানের নিশিনের কারোগি স্পোর্টস কমেপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ-মালয়েশিয়ার এই লড়াই সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই অ্যাপে।

বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যের দেশ। মালয়েশিয়া এখনো আইসিসির সহযোগী সদস্য। ফলে আইসিসির র‌্যাঙ্কিং, ক্রিকেটীয় সংস্কৃতি, অতীত ইতিহাস–সবকিছুতেই মালয়েশিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। মাঠেও নামবে এগিয়ে থেকেই।

অতীত পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর মালয়েশিয়া। ২০২৩ সালের এশিয়ান গেমসে চীনের হাংঝুতেও এই কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ২ রানে মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

২০২৩ সালের ওই ম্যাচটিই ছিল টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার পূর্ণ সদস্যের কোনো দেশের বিপক্ষে খেলা প্রথম ম্যাচ। এরপর চলে গেছে আরও তিন বছর মাঝেও আর কোনো পূর্ণ সদস্য দেশের সঙ্গে খেলা হয়নি তাদের।

চলতি বছরই একবার বাংলাদেশ সফরে এসেছিল মালয়েশিয়া। তবে জাতীয় দলের বিপক্ষে নয়, এইচপি দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। সেই সিরিজে বাংলাদেশের উঠতি তারকাদের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল মালয়েশিয়া। ফলে এ ম্যাচে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ।

তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই আছে শঙ্কা। জাপানের আইচি-নাগোয়ার আবহাওয়া বড্ড বেরসিক। নিয়মিতভাবেই বর্ষণ ঝড়িয়ে যাচ্ছে তারা। যে কারণে এখন পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। যার মধ্যে আছে কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচও। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচেও সেই শঙ্কা থাকছেই।

সেটি হলে অবশ্য বাংলাদেশের মাথা ব্যাথার কারণ হবে না। কারণ এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, আবহাওয়া বা কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে।

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ৮ নম্বরে আর মালয়েশিয়া ২৫ নম্বরে। ফলে শেষ পর্যন্ত ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।

মালয়েশিয়া দুর্বল দল হলেও ভালো খেলেই তাদের বিপক্ষে জয় তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের আগামীকালের ম্যাচটা অনেক ভালো খেলতে হবে। আপাতত আমরা কেবল কালকের ম্যাচটার দিকেই পুরো মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান গেমসে এখন পর্যন্ত যতটি ম্যাচ মাঠে গড়িয়েছে প্রায় সবগুলোতেই স্পিনারদের দাপট দেখা গেছে। ফলে মালয়েশিয়ার বিপক্ষে ২ পেসার, ৩ স্পিনার আর এক স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজাতে পারে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, ইয়াসার আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, শেখ মাহেদী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়ান গেমস

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য জানালেন লিটন
২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
২৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ
  2. আসিয়ান কাপ : লড়াই জমিয়েও জেতা হলো না বাংলাদেশের
  3. লড়াই করেও পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
  4. ক্যারিয়ারের শেষবেলায় ব্যাটিংয়ে নতুন চ্যালেঞ্জ কোহলির
  5. না খেলেই সেমিফাইনালে ভারত-পাকিস্তান
  6. আসিয়ান কাপ: একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x