Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সূর্যবংশী এখন দ্রুততম ফিফটির মালিক
সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে চান গাভাস্কার
বাংলাদেশি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ নিউজিল্যান্ড অধিনায়কের
সিরিজ জিততে পারল না বাংলাদেশ
বল হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ

বাউন্সি উইকেটে সূর্যবংশীর পরীক্ষা দেখতে চান কিউই কোচ

স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈভব সূর্যবংশী। ছবি : ফেসবুক থেকে

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে এখন পর্যন্ত খুব একটা লাগাম টানতে পারেননি বোলাররা। তবে নিউজিল্যান্ডের পেস ও বাউন্সি কন্ডিশনে তরুণ এই ব্যাটারের আসল পরীক্ষা হবে বলে মনে করছেন কিউই কোচ রব ওয়াল্টার। ঘরের মাঠে সূর্যবংশীকে কীভাবে সামলানো যায়, সেই চ্যালেঞ্জের অপেক্ষাতেই আছেন তিনি।

ভারতীয় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে থামানোর কার্যকর কোনো উপায় এখনো যেন খুঁজে বের করতে পারেননি বিশ্ব ক্রিকেটের বোলাররা। অভিজ্ঞ ও তারকা বোলারদের বিপক্ষেও আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেছে এই তরুণকে। তবে পেস সামলানোর পাশাপাশি বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা তার খুব বেশি নয়। আর ঠিক এই জায়গাটিই দেখতে আগ্রহী নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার।

ভারতের আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের পেস ও বাউন্স-নির্ভর কন্ডিশনে সূর্যবংশী কেমন পারফর্ম করেন, সেটার দিকেই নজর থাকবে ওয়াল্টারের। ২০২৫ ও ২০২৬ সালের আইপিএল এবং চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন এই তরুণ। ধারাবাহিক বিধ্বংসী ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তার।

এরপর আফগানিস্তানের বিপক্ষে ভারতের ৩-০ সিরিজ জয় কিংবা সানোতে জাপানের বিপক্ষে ২ রানের নাটকীয় জয়ের ম্যাচে একাদশে জায়গা হয়নি সূর্যবংশীর। তবে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কন্ডিশনে নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারেন তিনি।

বাউন্সি উইকেটে সূর্যবংশীর ব্যাটিং দেখার আগ্রহের কথা জানিয়ে ওয়াল্টার বলেন, ‘হ্যাঁ, সত্যি বলতে, গতির সঙ্গে বাউন্সি উইকেটে ওকে ব্যাট করতে দেখতে আমার দারুণ লাগবে! সেখানে বিষয়গুলো কতটা ভিন্ন দেখায়, সেটাও দেখার বিষয়। তবে সে নিঃসন্দেহে একজন দুর্দান্ত ও রোমাঞ্চকর খেলোয়াড়। আইপিএলে বিশ্বের সেরা সব বোলারের ওপর যেভাবে ও আধিপত্য বিস্তার করেছে, তা তো সবাই দেখেছে। তবে ভিন্ন কন্ডিশনে সেটা কীভাবে রূপ নেয় এবং আমাদের ঘরের মাঠে ওর বিপক্ষে আমরা কেমন বোলিং করি--আসল চ্যালেঞ্জ সেখানেই।’

কিউই কোচের মতে, ঘরের মাঠের কন্ডিশনে সূর্যবংশীকে কীভাবে সামলানো যায়, সেটিও নিউ জিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একজন কোচ হিসেবে প্রতিপক্ষের খেলোয়াড়কে কিছুটা চাপে রেখে তার প্রতিক্রিয়া দেখার সুযোগ পাওয়াকেও ইতিবাচকভাবে দেখছেন তিনি। তবে সূর্যবংশী একাদশে না থাকলেও ভারতীয় দলে যথেষ্ট মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন ওয়াল্টার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াল্টার আরও বলেন, ‘গোপনে একজন কোচ হিসেবে আপনি সবসময় চাইবেন আপনার প্রতিপক্ষ বা খেলোয়াড়রা কিছুটা চাপের মধ্যে পড়ুক, যাতে দেখা যায় আমরা সেই পরিস্থিতির বিরুদ্ধে কীভাবে প্রতিক্রিয়া জানাই। তাই এই সুযোগটি এলে আমি বেশ আগ্রহ নিয়েই সেটার অপেক্ষায় থাকব। আর ও যদি একাদশে নাও থাকে, ভারতের কিন্তু ওর বাইরেও বহু মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’

সম্প্রতি ভারত ও জাপানের ম্যাচে ‘ওয়াইড’ নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ওয়াল্টারকে। বিষয়টি নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাতে চাননি নিউজিল্যান্ড কোচ। মজা করে তিনি জানান, ম্যাচের সামান্য অংশই দেখেছেন এবং ওয়াইডের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের বিষয়টিও খুব বেশি অনুসরণ করেননি। তার মতে, ক্রিকেটে এ ধরনের বিতর্ক যত কম হয়, ততই ভালো।

এদিকে চলতি বছরের আহমেদাবাদে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের স্মৃতি এখনো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মনে আছে কি না, সেটিও জানতে চাওয়া হয় ওয়াল্টারের কাছে। জবাবে তিনি স্বীকার করেন, অতীতের হারের কিছুটা প্রভাব বা স্মৃতি থেকে যেতেই পারে। তবে ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়াকে তারা মূল লক্ষ্য হিসেবে দেখছেন না।

বরং নিজেদের ঘরের মাঠে ব্ল্যাকক্যাপসের প্রতিনিধিত্ব করা, গর্বের সঙ্গে খেলা এবং নিজেদের সেরাটা দেওয়াই নিউজিল্যান্ড দলের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন ওয়াল্টার।

আগামী ২২ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের নিউজিল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে দুটি টেস্ট।

বৈভব সূর্যবংশী নিউজিল্যান্ড ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বৈভব সূর্যবংশী

২১ জুন ২০২৬
সূর্যবংশী এখন দ্রুততম ফিফটির মালিক
২৯ মে ২০২৬
সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে চান গাভাস্কার
১৩ অক্টোবর ২০২৫
১৪ বছর বয়সেই বিহার রঞ্জি দলের সহ-অধিনায়ক সূর্যবংশী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন আনচেলত্তি
  2. আসিয়ান কাপ নিয়ে যা বললেন হামজা
  3. ব্যালন ডি’অর জিতলে পুরস্কার আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে
  4. পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
  5. ১৬ বছর পর এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন লিটনের
  6. এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস আল ইসলাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x