Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ব্যালন ডি’অর জিতলে পুরস্কার আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে
হ্যাটট্রিক করে দলকে প্রথম জয় এনে দিলেন সালাহ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রদ্রিগেজ
চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে কারা? রাতে লিগ পর্বের ড্র ও সূচি নির্ধারণ
নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিল তারকা

ব্রাজিল তারকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৬, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলের অনুশীলন জার্সিতে রিচার্লিসন (বামে)। ছবি : এএফপি

টটেনহ্যামে থেকেও যেন নেই ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। ক্লাবটির হয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামতে দেখা যায় না তাকে। তাই নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন দলবদলের। কিন্তু এমন সিদ্ধান্তের পরই শঙ্কা দেখা দিয়েছে তার ভবিষ্যৎ নিয়ে। দলবদলের বাজারের প্রায় শেষদিকে এসেও এখনো নতুন ঠিকানা খুঁজে পাননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিচার্লিসনের নতুন ঠিকানা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ইংলিশ ক্লাব এভারটন। টটেনহ্যামে আসার আগে এই ক্লাবটির হয়েই লম্বা সময় কাটিয়েছেন রিচার্লিসন। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার বন্ধ হয়ে গেলেও চুক্তি হয়নি তাদের। ফলে সেই সম্ভাবনাও শেষ হয়েছে।

এরপর জোর গুঞ্জন ছিল তুস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যাওয়ার। সম্প্রতি যেই ক্লাবে নাম লিখিয়েছেন মোহামেদ সালাহ আর রিচার্লিসনের জাতীয় দলের সতীর্থ ফ্যাবিনিয়ো। কিন্তু শুক্রবার শেষ হয়েছে তুরস্কের সুপার লিগের দলবদলের সময়ও। ফলে সেখানেও যাওয়া হচ্ছে না রিচার্লিসনের।

ইউরোপের দরজা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইতোমধ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে স্কটল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের দলবদলের সময়সীমাও ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে রিচার্লিসনের সম্ভাব্য গন্তব্যের সংখ্যা দ্রুতই কমতে শুরু করেছে।

তবে ব্রাজিলিয়ান তারকার পথ যে একেবারে বন্ধ হয়ে গেছে ঠিক তা নয়। এখনো বড় একটি সম্ভাবনার জায়গা সৌদি আরব। সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের দলে ভেড়াচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে সৌদি আরবের দলবদল।

রিচার্লিসনের সামনে আরও দুটি পথ খোলা রয়েছে। নিজ দেশ ব্রাজিল আর পর্তুগাল। ব্রাজিলিয়ান লিগে দলবদল চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত আর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড় দলে ভেড়াতে পারবে পর্তুগিজ ক্লাবগুলো।

দলবদলের বাজারের এই শেষদিকে এসে রিচার্লিসনের সামনে যেমন সম্ভাব্য পথ কমে এসেছে, তেমনি সিদ্ধান্ত নেওয়ার সময়ও দ্রুতই কমছে। সর্বোচ্চ আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় পাবেন তিনি ক্লাব বদলের। এর মধ্যে যদি নতুন ঠিকানা খুঁজে না পান, তাহলে হয়ত বিপাকেই পড়তে হতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

কারণ টকস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিচার্লিসন যদি শেস পর্যন্ত ক্লাব খুঁজে না পায় তাহলে তার সঙ্গে চুক্তি বাতিল করতে পারে টটেনহ্যাম। সেটি হলে ফ্রি এজেন্ট হিসেবে নতুন ঠিকানা খুঁজতে হবে রিচার্লিসনকে। অবশ্য এখনো পর্যন্ত তার সঙ্গে চুক্তি বহাল আছে টটেনহ্যামের। তাই ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে।

ফুটবল টটেনহ্যাম হটস্পার

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল

১৮ আগস্ট ২০২৬
ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ালেন আর্জেন্টিনার দুই কোচ
২০ জুলাই ২০২৬
অন্ধকারে ডোবা ইতালির মশাল হবেন গার্দিওয়ালা?
০৯ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর তরুণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছন্নছাড়া ফুটবল খেলে মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ
  2. মালয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
  3. ঐতিহাসিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন দেখা
  4. শুক্রবার ঐতিহাসিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ
  5. বাউন্সি উইকেটে সূর্যবংশীর পরীক্ষা দেখতে চান কিউই কোচ
  6. ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ওহাশির সোনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x