Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
ক্রীড়া প্রতিবেদক
২৩:১৫, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৩ আগস্ট ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২৩:১৫, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৩ আগস্ট ২০২৬
আরও খবর
ব্রাজিলের সঙ্গে ম্যাচ হলেই দেশের ফুটবল বদলে যাবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
নতুন কুঁড়ি স্পোর্টসের অ্যাথলিটদের পুষ্টি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে ফুটবল-হকি-দাবা-সাঁতার : ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন শুরু, যেভাবে আবেদন করবেন

শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের মানসিকতা নিয়ে লড়তে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
২৩:১৫, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৩ আগস্ট ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
২৩:১৫, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৪, ২৩ আগস্ট ২০২৬
ফেডারেশন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভায় কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : ক্রীড়া মন্ত্রণালয়

বিভিন্ন ফেডারেশন কর্মকর্তাদের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কেবল অংশ নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। বরং দেশের জন্য পদক জয়ের মানসিকতা নিয়ে লড়াই করতে হবে।

আজ রোববার (২৩ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আসন্ন ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রস্তুতি ও প্রশিক্ষণের অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।

যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সেরা খেলোয়াড়দের এশিয়ান গেমসের মূল দলে অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন যোগ্য পারফর্মাররা বাদ না পড়েন। এছাড়া খেলোয়াড়দের উন্নত ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য স্থায়ী কোচ নিয়োগের ওপর বিশেষ জোর দেন তিনি।

দল গঠনে অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে হুশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেডারেশনের কর্মকর্তাদের হঠাৎ করে কোচ হিসেবে বিদেশ যাওয়ার প্রবণতা সম্পূর্ণ অশোভনীয়। উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, শুটিং ফেডারেশনের এক কর্মকর্তাকে ক্যাম্প ডিরেক্টর হিসেবে পাঠানোর কথা থাকলেও তালিকায় তাকে পিস্তল কোচ দেখানো হয়েছে।

অফিশিয়াল কাউকে কোচ বানিয়ে পাঠানোর এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যিনি সারাবছর খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন, কেবল তাকেই আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচের দায়িত্ব দেওয়া হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

এদিকে স্টেডিয়ামপাড়ার পরিবেশ উন্নত করার বিষয়েও কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সম্প্রতি ঢাকা ও কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আক্ষেপ করে বলেন, বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ ও মোবাইল কোর্ট পরিচালনার পরও সেখানকার পরিবেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এমনকি ক্রীড়া পরিষদের কিছু অসাধু ব্যক্তিও এই অনিয়মের সঙ্গে জড়িত বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কেবল অফিসে বসে দাপ্তরিক কাজ করলেই দায়িত্ব শেষ হয় না। বরং ফেডারেশন ভবন ও এর আশপাশের পরিবেশ খেলাধুলার উপযোগী রাখা সবার নৈতিক দায়িত্ব। দেশের সব জেলা স্টেডিয়াম এবং কমলাপুরের পরিবেশকে সত্যিকারের খেলাধুলাবান্ধব ও পরিচ্ছন্ন করে তুলতে ক্রীড়া কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় অংশ নেওয়া ফেডারেশনগুলোকে গেমসের দল প্রস্তুতি, খেলোয়াড় ও অফিশিয়ালদের সংখ্যা এবং বিদেশ ভ্রমণের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করারও নির্দেশ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক এশিয়ান গেমস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ: আমিনুল হক

২৫ আগস্ট ২০২৬
ব্রাজিলের সঙ্গে ম্যাচ হলেই দেশের ফুটবল বদলে যাবে না : ক্রীড়া প্রতিমন্ত্রী
১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
০৭ জুন ২০২৬
বিসিবির নতুন কমিটিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোমাঞ্চকর ম্যাচে শেষের গোলে হার এড়াল লিভারপুল
  2. ভুটানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এশিয়ান গেমসের প্রস্তুতি সারল বাংলাদেশ
  3. সকালে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ
  4. আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো
  5. ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার অস্ট্রেলিয়ার অধিনায়ক
  6. পারেদেস-মোলিনাদের নিষেধাজ্ঞা নিয়ে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x