Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০৩, ২১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০৩, ২১ আগস্ট ২০২৬
আরও খবর
বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!
জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত, কবে-কখন ম্যাচ?
ফিক্সিংয়ের শাস্তি নিয়ে তামিম–‘সিদ্ধান্ত ভুল মনে হলে সেটা ফেস করুক’
মাঠে গড়াচ্ছে না বিপিএল, ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম
বিপিএল না হলেও বড় টুর্নামেন্টের ঘোষণা তামিমের

ভারত কী বাংলাদেশ সফরে আসবে? যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০৩, ২১ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:০০, ২১ আগস্ট ২০২৬
আপডেট: ১৮:০৩, ২১ আগস্ট ২০২৬
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটার কেএল রাহুলের সঙ্গে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, ইনসেটে তামিম ইকবাল। ছবি : এএফপি

গত কয়েক দিন ধরেই অনিশ্চয়তার মেঘ জমছিল ভারতের বাংলাদেশ সফর নিয়ে। সেপ্টেম্বরে প্রাথমিক সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) পাঠানোও হয়েছিল। কিন্তু তবুও সরছিল না শঙ্কার কালো মেঘ। আলোচনা চলছিল--নির্ধারিত এই সিরিজটি কি আদৌ হবে?

ভারতের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানিয়েছেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চললেও সিরিজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

প্রাথমিকভাবে চলতি আগস্ট মাসে এই দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে সূচি পিছিয়ে সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়। বিসিবি এই সূচি প্রকাশ করলেও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি।

ওয়ানডে সিরিজ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহের মতো বাকি থাকলেও সিরিজটি আবার পেছাতে পারে বলে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। সেখানে বয়সভিত্তিক তিনটি দল নিয়ে একটি একদিনের টুর্নামেন্ট আয়োজনের কথা জানান তিনি। আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেই টুর্নামেন্টের মাঝে ভারত সিরিজ আয়োজন সম্ভব কি না—জানতে চাওয়া হলে সাবেক অধিনায়ক তামিম বলেন, ‘ভারত সফর নিয়ে দুই বোর্ডই নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বয়সভিত্তিক টুর্নামেন্টটি আপাতত মিরপুরে রাখার সিদ্ধান্ত হলেও ভারত সিরিজের বিষয়টি চূড়ান্ত হলে মাত্র দুই মিনিটেই ম্যাচগুলো বসুন্ধরা মাঠে সরিয়ে নেওয়া সম্ভব।’

চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ভারত সফরের সূচি প্রকাশের পর আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে দুই বোর্ডের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সেই জটিলতা আরও বাড়ে।

অবশ্য চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবাল ভারতে বিসিসিআই-এর 'সেন্টার অফ এক্সিলেন্স' পরিদর্শনে গেলে বরফ গলতে শুরু করেছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও শেখ হাসিনার সম্প্রতি দেওয়া সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের যে প্রভাব পড়েছে, তা ক্রিকেট অঙ্গনেও কিছুটা চাপ তৈরি করেছে।

তামিম ইকবাল বাংলাদেশ-ভারত সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল ভারত ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: তামিম ইকবাল

০৩ সেপ্টেম্বর ২০২৬
ফিক্সিংয়ের শাস্তি নিয়ে তামিম–‘সিদ্ধান্ত ভুল মনে হলে সেটা ফেস করুক’
০৩ সেপ্টেম্বর ২০২৬
মাঠে গড়াচ্ছে না বিপিএল, ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম
০৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল না হলেও বড় টুর্নামেন্টের ঘোষণা তামিমের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লড়াই জমিয়েও শ্রীলঙ্কার কাছে হেরে অপেক্ষা বাড়াল বাংলাদেশ
  2. শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
  3. টানা তিন হারে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ
  4. নারী এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ
  5. পাকিস্তানি ক্রিকেটারদের মোবাইল জব্দ করেছে পিসিবি, কারণ কী?
  6. মায়ামির জার্সিতে মেসির নতুন রেকর্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x