Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৪:২৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৪ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:২৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৪ আগস্ট ২০২৬
আরও খবর
বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়া নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স
১৪৩ বছরের ইতিহাসে শরিফুলই প্রথম
টেস্ট ইতিহাসে এমন লজ্জায় আর কখনো পড়েনি বাংলাদেশ!
হারলেও আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ জানালেন শান্ত

তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরি, দ্বিতীয় দিনেও বাংলাদেশের দাপট

স্পোর্টস ডেস্ক
১৪:২৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৪ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৪:২৫, ১৪ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৬, ১৪ আগস্ট ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। ছবি : বিসিবি

দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনও স্বপ্নের মতো কাটাল বাংলাদেশ। সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আশা জাগালেন। এরপর মাঝে ছোটখাটো ব্যাটিং ধস দেখলেও দ্বিতীয় দিনটাও ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। শেষ বিকেলে বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদ। জুটি গড়ে হতাশ করেছেন অসি বোলারদের।

আজ শুক্রবার (১৪ আগস্ট) প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট ৩৫১ রান তুলেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯৮ রান করেছিল অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ লিড পেয়েছে ১৫৩ রানের। ৭১ বলে ৩২ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ আর ৭৬ বলে ১৩ রানে হাসান মাহমুদ।

৯ উইকেট আর ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার পাওয়া নতুন বল বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন তামিম আর মুমিনুল হক। দুজন মিলে দারুণ করেছেন সকালে। দুই দিন মিলিয়ে তাদের এই দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ১০২ রান।

হাফসেঞ্চুরির কাছে পৌছে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু ইনিংসের ৪০তম ওভারে কিছুটা আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। ৪৯ রানে জস হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারির হাতে।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন তামিম। তৃতীয় উইকেট জুটিতে শতরানের কাছে পৌঁছে গিয়েছিলেন তারা। নাথান লায়নের করা ইনিংসের ৬৪তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ইতিহাস গড়েন তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে সেঞ্চুরি করেন এই ওপেনার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই পেলেন প্রথম সেঞ্চুরি।

সেঞ্চুরি করে অবশ্য বেশিদূর এগুতে পারেননি তামিম। নিজের পরের ওভারে এসেই টাইগার ওপেনারকে ফেরান লায়ন। ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন মিচেল স্টার্কের হাতে। শেষ পর্যন্ত ১৯৭ বল খেলে ১০১ রান করেন তিনি। এতে ভাঙে ৯৩ রানের জুটি।

তামিম ফিরলে মুশফিকুর রহিমকে নিয়ে জুটি বাঁধেন শান্ত। এই জুটিও বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। সেঞ্চুরির পথে হাটছিলেন শান্ত। কিন্তু বিপত্তি বাঁধে চা-বিরতির পর অস্ট্রেলিয়ার পাওয়া নতুন বলে। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে স্বাগতিকরা। আর ছোটখাটো ব্যাটিং ধস দেখে বাংলাদেশ।

৮২তম ওভারে জস হ্যাজলউডের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ১২৬ বলে ৮৪ রানে তিনি ফিরলে ভাঙে ৬৬ রানের চতুর্থ উইকেট জুটি। এরপর শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে বড় দায়িত্ব ছিল উইকেটে থিতু হওয়া মুশফিকুর রহিম ও লিটন দাসের ওপর। কিন্তু দুজনই ফিরেছেন দৃষ্টিকটু আউট হয়ে হতাশ করে।

ইনিংসের ৮৫তম ওভারে স্টার্কের স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দেন লিটন। রানের খাতাই খুলতে পারেননি তিনি। পরের ওভারে একই ভুল করেন মুশফিক। অনেক বাইরের বলে খোঁচা দিয়ে ক্যাচ অনুশীলন করার স্মিথকে। ফেরেন ৫৫ বলে ৩৬ রান করে।

এতে দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে হাসান মাহমুদকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন মেহেদী হাসান মিরাজ। দিনের বাকি ২৫ ওভার ব্যাটিং করে মুশফিক-লিটনকে দেখালেন কিভাবে ব্যাটিং করতে হয়। সপ্তম উইকেটে অপরাজিত ৪৩ রানের জুটিতে দিনশেষ করেন তারা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) : ৫৩ ওভারে ১৯৮/১০

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১১০ ওভারে ৩৫১/৬ (সাদমান ২০, তামিম ১০১, মুমিনুল ৪৯, শান্ত ৮৪, মুশফিক ৩৬, লিটন ০, মিরাজ ৩২*, হাসান ১৩*; স্টার্ক ২১-২-৬৮-২, হ্যাজলউড ২০-৩-৬৮-২, গ্রিন ৮-২-২৬-০, কামিন্স ২০-৩-৫০-১, লায়ন ২৫-১-৯২-১, ওয়েবস্টার ১০-১-২৮-০, হেড ২-০-৪-০, লাবুশেন ৩.৪-০-৪-০)

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

২৩ আগস্ট ২০২৬
‘কাণ্ডজ্ঞানহীন’ ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬
ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৬
লিটন-মিরাজের আত্মাহুতি, ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
  2. টানা তৃতীয় জয় পেল উড়ন্ত রিয়াল মাদ্রিদ
  3. মেসিকে নিয়ে যা বললেন ক্যাসেমিরো
  4. অবশেষে নতুন ঠিকানায় নাম লেখালেন মার্টিনেজ
  5. ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফুটবলারকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস
  6. ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে গেছে : দাবি মরিনিওর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x