অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ
প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও বাংলাদেশের স্বপ্নের মতোই যাওয়ার পথে। অন্তত যে দেড় সেশন খেলা হয়েছে এটি তো অবশ্যই। অস্ট্রেলিয়ার বোলারদের সেভাবে সুযোগই দিচ্ছেন না টাইগার ব্যাটাররা। নতুন বল থেকে পুরোনো বল-- তানজিদ হাসান তামিমরা দেখাচ্ছেন দৃঢ়তা। মাঝে মুমিনুল হক ফিরে গেলেও সেটি বড় সমস্যার কারণ হয়নি। ইতোমধ্যে দুইশ রান পার করে ফেলেছে বাংলাদেশ। অর্থাৎ স্বাগতিকদের লিড দেওয়া শুরু করেছে বাংলাদেশ।
আজ শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে ৮ রানের। ১৬৬ বলে ৯০ রানে অপরাজিত আছেন তামিম আর ৫৪ বলে ৩৭ রানে নাজমুল হোসেন শান্ত।
৯ উইকেট আর ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার পাওয়া নতুন বল পাওয়া বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন তামিম আর মুমিনুল হক। দুজন মিলে দারুণ করেছেন সকালে। দুই দিন মিলিয়ে তাদের এই দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ১০২ রান।
হাফসেঞ্চুরির কাছে পৌছে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু ইনিংসের ৪০তম ওভারে কিছুটা আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। ৪৯ রানে জস হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারির হাতে।
মুমিনুল ফিরলেও বড় কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। এরপর উইকেটে এসে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দুজনের তৃতীয় উইকেট জুটি ছাড়িয়েছে অর্ধশত রান। তার ব্যাটে ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বড় রানের দিকে।
এদিকে ইনিংসের গোড়াপত্তন করতে নামা তামিমও দারুণ ব্যাটিং করছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির তুলে নিয়েছেন তিনি। এখন অপেক্ষায় আছেন প্রথম সেঞ্চুরিরও।

স্পোর্টস ডেস্ক