Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০১:০৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ১৫ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:০৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
জিদান জ্বরে কাঁপছে ফ্রান্স
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা
অবশেষে ফ্রান্সের ডাগআউটে জিদান
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা

যুদ্ধের স্মৃতি থেকে ফুটবলের মহারণে

স্পোর্টস ডেস্ক
০১:০৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ১৫ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
০১:০৫, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ০১:০৬, ১৫ জুলাই ২০২৬

ফুটবলের মাঠে বাঁশি বাজবে। বল গড়াবে। গ্যালারিতে উন্মাদনার ঢেউ উঠবে। কিন্তু কিছু লড়াইয়ের গল্প শুধু ৯০ মিনিটে আটকে থাকে না। সেখানে মিশে থাকে শত বছরের ইতিহাস, যুদ্ধের ক্ষত, মিত্রতার স্মৃতি আর জাতীয় গর্বের অদৃশ্য ঝাঁজ।

স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো দল যখন মুখোমুখি হয়, তখন একদিকে থাকে ট্রফির স্বপ্ন, অন্যদিকে জেগে ওঠে ইতিহাসের পুরোনো অধ্যায়। সবুজ গালিচায় তাই ফুটবলের আড়ালে জেগে ওঠে শত বছরের প্রতিদ্বন্দ্বিতার গল্প।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার নাম একসঙ্গে উচ্চারিত হলে সবার আগে মনে পড়ে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের কথা। দক্ষিণ আটলান্টিকের ছোট্ট দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে শুরু হওয়া সেই সংঘাত ৭৪ দিন ধরে কাঁপিয়ে দিয়েছিল দুই দেশকে। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে।

তবে সেই লড়াইয়ে ফ্রান্সের ভূমিকাও ছিল আলোচনার বিষয়। সরাসরি যুদ্ধে না জড়ালেও আর্জেন্টিনার ব্যবহৃত ফরাসি প্রযুক্তির অস্ত্র সম্পর্কে তথ্য দিয়ে ব্রিটেনকে সহযোগিতা করেছিল তারা।

ফ্রান্স ও স্পেনের সম্পর্কের পাতায়ও রয়েছে সংঘাতের দীর্ঘ ইতিহাস। ১৮০৭ থেকে ১৮১৪ সাল পর্যন্ত চলা পেনিনসুলার যুদ্ধ ছিল ইউরোপের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়া এক অধ্যায়। নেপোলিয়ন বোনাপার্টের শক্তিশালী ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে স্পেন। সেই যুদ্ধে স্পেনের পাশে দাঁড়ায় ইংল্যান্ড। ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলির নেতৃত্বে মিত্রবাহিনী ধীরে ধীরে ফরাসি আধিপত্য ভেঙে দেয়। যা শেষ পর্যন্ত নেপোলিয়নের সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে ওঠে।

ইংল্যান্ড ও ফ্রান্সের প্রতিদ্বন্দ্বিতা ইউরোপের ইতিহাসে এক দীর্ঘ উপাখ্যান। শত শত বছর ধরে দুই দেশ কখনো সরাসরি, কখনো মিত্রদের মাধ্যমে একে অপরের বিপক্ষে লড়েছে। এর মধ্যে ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধ বিশেষভাবে স্মরণীয়। ব্রিটিশ নেতৃত্বাধীন মিত্রবাহিনীর কাছে নেপোলিয়নের পরাজয় শুধু একটি যুদ্ধের ফল ছিল না। এটি বদলে দিয়েছিল ইউরোপের রাজনৈতিক মানচিত্রও।

আর্জেন্টিনার ইতিহাসে স্বাধীনতার লড়াইয়ের প্রতীক হয়ে আছে ১৮১০ সালের মে বিপ্লব। স্পেনের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বুয়েনস এইরেসে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে স্বাধীনতার পথ তৈরি করে। কয়েক বছরের সংগ্রামের পর ১৮১৬ সালে আর্জেন্টিনা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই স্বাধীনতার চেতনা আজও দেশটির ফুটবল সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

অন্যদিকে, ইংল্যান্ড ও স্পেনের সম্পর্ক ছিল আধিপত্যের লড়াইয়ে ভরা। ১৬ শতকের শেষ দিকে শুরু হওয়া অ্যাংলো স্প্যানিশ যুদ্ধগুলো ছিল সমুদ্র, বাণিজ্য ও উপনিবেশ নিয়ন্ত্রণের সংঘাত। ১৫৮৮ সালে স্প্যানিশ আর্মাডার পরাজয় ইংল্যান্ডকে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌ শক্তি হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে দেয়।

সময় বদলেছে, বদলেছে লড়াইয়ের ধরন। এখন আর যুদ্ধক্ষেত্রে সৈন্যের সারি দেখা যায় না। শোনা যায় না অস্ত্রের শব্দ। সেই উত্তাপ এখন ছড়িয়ে পড়ে ফুটবল মাঠে। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার জার্সিতে আজ লড়াই হয় গোলের জন্য। কিন্তু সেই লড়াইয়ের আবেগের গভীরে থেকে যায় শত বছরের ইতিহাস। তাই তাদের মুখোমুখি হওয়া মানেই ফুটবলের মোড়কে ফিরে আসা ইতিহাসের এক নতুন অধ্যায়।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ স্পেন ফুটবল দল ফ্রান্স ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সমালোচকদের কড়া জবাব নাকভির, আকরামকে দেখালেন আলাদা সম্মান
  2. টানা দুই হারে আশা ভঙ্গ বাংলাদেশের
  3. ফিক্সিংয়ের শাস্তি নিয়ে তামিম–‘সিদ্ধান্ত ভুল মনে হলে সেটা ফেস করুক’
  4. বড় শাস্তির মুখে রিজওয়ান-ইমামরা!
  5. মাঠে গড়াচ্ছে না বিপিএল, ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম
  6. বিপিএল না হলেও বড় টুর্নামেন্টের ঘোষণা তামিমের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x