ফ্রান্স-স্পেনের হাইভোল্টেজ ম্যাচ অনলাইনে যেভাবে দেখবেন
টানা তৃতীয়বার ফাইনালে যাওয়ার লক্ষ্য ফ্রান্সের। আর ২০১০ সালের পর প্রথমবার ফাইনালের মঞ্চে উঠতে চায় স্পেন। ফলে দুই ইউরোপীয় শক্তির এই সেমিফাইনালের লড়াই রূপ নিয়েছে ‘ফাইনালের আগেই এক ফাইনাল’ হিসেবে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স আর স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফ্রান্স-স্পেনের এই লড়াই বাংলাদেশে টেলিভিশন ও মোবাইলে সরাসরি দেখা যাবে।
দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স আর স্পেনের বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক