আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে
শিরোপার ধরে রাখার মিশনে এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ সুইজারল্যান্ড।
নকআউট মানেই বাঁচা-মরার লড়াই। যেখানে হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন সমীকরণকে সামনে রেখে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ।
দুই দলের জমজমাট এই লড়াই বাংলাদেশ থেকে উপভোগ করা যাবে টেলিভিশন ও অনলাইনে। ইউরোপীয় দল সুইজারল্যান্ড আর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক