ফ্রান্স-মরক্কোর বাঁচা-মরার লড়াই মোবাইলে দেখবেন যেভাবে
আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের লড়াইয়ে টিকে আছে মরক্কো। ২০২২ বিশ্বকাপের পর এবারও দারুণ ফর্মে আছে তারা। তবে এবার বড্ড কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাদের। কাতারে যেই ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল এবার কোয়ার্টার ফাইনালেই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আটলাস লায়ন্সরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফ্রান্স-মরক্কোর এই ফুটবল দ্বৈরথ বাংলাদেশে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে।
ফ্রান্স-মরক্কোর বাঁচা-মরার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।

স্পোর্টস ডেস্ক