আর্জেন্টিনাকে হতাশ করে সমতা ফেরাল কেপ ভার্দে
ম্যাচে তেমন আক্রমণ-প্রতিআক্রমণের দেখা মিলছে না। বরং বল দখলে রেখে মাঝমাঠের খেলায়ই ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। বিপরীতে, সুযোগ পেলেই প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করছে কেপ ভার্দে। তেমনই একটি সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছে তারা।
আজ শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর কেপ ভার্দে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-১ গোলের সমতায় ম্যাচ।
শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম ১০ মিনিটেই দুই দিক থেকে আক্রমণ সাজায় তারা। ডান প্রান্তে ফুলব্যাকের ওভারল্যাপ এবং বাম দিকে উইঙ্গারের কাট-ইন থেকে বারবার চাপ তৈরি হয় কেপ ভার্দের রক্ষণে।
ম্যাচের ২৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মাঝমাঠ থেকে দ্রুত পাসিং মুভে বল নিয়ে এগিয়ে আসে বক্সের সামনে। সেখান থেকে বল পেয়ে বাম পায়ের নিয়ন্ত্রিত শটে গোলরক্ষকে পরাস্ত করেন লিওনেল মেসি। গোলকিপারের ডান পাশ ঘেঁষে জালে জড়িয়ে যায়।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। বিশেষ করে ডান দিক দিয়ে একাধিক ক্রস এবং বক্সের বাইরে থেকে শট নেয় আলবিসেলেস্তেরা। তবে প্রধমার্ধে গোলের দেখা আর পায়নি কোনো দলই। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও একই ধারায় চলতে থাকে ম্যাচ। এরই মাঝে ম্যাচের ৫২তম মিনিটে সমতা ফেরায় কেপ ভার্দে। ডি-বক্সের মধ্যে লং বল বাড়িয়েছিলেন মেসি। পাশে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বেড়িয়ে যেতে পারলেও বল রিসিভ করতে পারেননি অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।
পরের মিনিটে আক্রমণে ওঠেছিল কেপ ভার্দেও। ডি-বক্সের ডানদিক থেকে কাট ব্যাক করা বল পেয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে চেষ্টা করেছিলেন ডেরয় দুয়ার্তে। সেটি ঝাপিয়ে পড়ে আটকে দেন মার্টিনেজ।
ম্যাচের ৫৮তম মিনিটে ফের আক্রমণে ওঠে কেপ ভার্দে। বক্সের ডানপ্রান্ত দিয়ে বল দেওয়া-নেওয়া করতে করতে বক্সের মধ্যে ঢুকে পড়ে কেপ ভার্দের রায়ান মেন্ডিস আর ডেরয় দুয়ার্তে। ডিফেন্স চেরা পাসে দুয়ার্তেকে খুঁজে নেন রায়ান। দারুণ ফিনিশিংয়ে মার্টনেকজকে পরাস্ত করে বল জালে জড়েয় দেন তিনি।
