Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:১৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ২০:১৭, ১৮ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:১৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ২০:১৭, ১৮ জুন ২০২৬
আরও খবর
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
‘আমার ভাই পুড়ে কঙ্কাল হয়ে গেছে, লাশটা অন্তত ফেরত চাই’
বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে এমবাপ্পের বার্তা
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা

বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২০:১৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ২০:১৭, ১৮ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:১৫, ১৮ জুন ২০২৬
আপডেট: ২০:১৭, ১৮ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকা ফুটবল দল (বামে) ও চেক প্রজাতন্ত্র ফুটবল দল (ডানে)। ছবি : ফিফা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো করতে পারেনি চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দুই দলই। এবার প্রথম জয়ের লক্ষ্যে মুখোমুখি হচ্ছে সেই দুই দল। পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নকআউট পর্বের দৌঁড়ে টিকে থাকার লক্ষ্য থাকবে দক্ষিণ আফ্রিকা আর চেক প্রজাতন্ত্রের।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে দুই দলই হারের স্বাদ পাওয়ায় এই ম্যাচটি উভয়ের জন্যই বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

ডেনমার্ককে প্লে-অফে হারিয়ে দীর্ঘ ২০ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া চেক প্রজাতন্ত্র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের ৫৯তম মিনিটে লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি। রক্ষণভাগের দুর্বলতা এবং টমাস সুচেকের গোল বাতিল হওয়ার খেসারত দিয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারতে হয় মিরোস্লাভ কৌবেকের দলকে। এই হারে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকার ধারা ভাঙে তাদের।

অন্যদিকে, ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরা দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর বিপক্ষে বল পজিশন হারানোর পাশাপাশি দুই ফুটবলার স্পেফেলো সিথোলে ও থেম্বা জোয়ানের লাল কার্ডের কারণে ম্যাচ থেকে ছিটকে যায়। হুগো ব্রোসের দলের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সিথোলে ও জোয়ানের নিষেধাজ্ঞা কাটিয়ে এবং টানা ৬ ম্যাচের জয় খরা দূর করে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নতুন সমাধান খুঁজে নেওয়া।

চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক এই ম্যাচে তার পরীক্ষিত ৩-৪-২-১ ফরমেশন ধরে রাখতে পারেন, যেখানে মাঝমাঠে আলেকজান্দ্রে সোজকা ও টমাস সুচেকের সাথে উইং-ব্যাকে থাকবেন জারোস্লাভ জেলেনি এবং ভ্লাদিমির সুফাল। আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন তারকা স্ট্রাইকার প্যাট্রিক শিক এবং ডিফেন্সে ডেড-বল স্পেশালিস্ট ক্রেচি নিজের জায়গা ধরে রাখবেন।

অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকার কোচ ব্রোস দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন। পাঁচজনের ডিফেন্স ভেঙে ৪-২-৩-১ ফরমেশনে যাওয়ার ভাবনায় এনকোসিনাথি সিবিসিকে বেঞ্চে বসিয়ে মিডফিল্ডে জাইডেন অ্যাডামসের সঙ্গী করা হতে পারে থালেন্টে মবাথাকে, এবং আক্রমণভাগে ইকরাম রেইনার্সের জায়গায় একক স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন লাইল ফস্টার।

এর আগে মাত্র একবারই দুই দলের দেখা হয়েছিল। ১৯৯৭ সালের কনফেডারেশন কাপে সেই দেখায় কোনো দলই অবশ্য জয় পায়নি। ২-২ গোলে সমতায় থেকেই ম্যাচ শেষ করেছিল তারা।

ম্যাচের আগে চেক কোচ কৌবেক প্রতিপক্ষের হাই-প্রেস ফুটবলের প্রশংসা করে কম্বিনেশন ও বল পজিশন ধরে রাখার ওপর জোর দিয়েছেন, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বেলজিয়ান কোচ হুগো ব্রোস মেক্সিকো ম্যাচের ভুলগুলো শুধরে চেকদের শারীরিক ফুটবল মোকাবিলার জন্য দলকে প্রস্তুত করার কথা জানিয়েছেন।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ দক্ষিণ আফ্রিকা চেক প্রজাতন্ত্র

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

২৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের বাঁকানো সেই গোলই বিশ্বকাপের সেরা
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ
২৪ জুলাই ২০২৬
বিশ্বকাপের সেরা ১০ তারকা, কাদের বেছে নিল স্কাই স্পোর্টস?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেসির অবসরে আবেগাপ্লুত মা, জানালেন অনুভূতি
  2. এখন মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
  3. বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
  4. চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  5. বিপিএলে ফিক্সিং : বোর্ড পরিচালকসহ আরও তিনজনের নাম প্রকাশ 
  6. শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে হাসানের থাবা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x