রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘এ’-র ম্যাচে আজ শুক্রবার (১২ জুন) মাঠে নেমেছিল দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। তবে রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুপক্ষ।
দ্বিতীয়ার্ধে বাড়ে নাটকীয়ভাবে। খেলার ৫৯ মিনিটে ডেডলক ভাঙেন চেক প্রজাতন্ত্রের এল ক্রেয়চি। তার চমৎকার গোল ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেকরা।
তবে পিছিয়ে পড়ে দমে যায়নি দক্ষিণ কোরিয়া। গোলহজমের মাত্র ৮ মিনিটের মাথায়, অর্থাৎ ৬৭ মিনিটে আই.বি. হাওয়াং দুর্দান্ত এক গোল করে কোরিয়াকে ১-১ সমতায় ফেরান।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের ৮০ মিনিটে জাদুকরী মুহূর্ত উপহার দেন ওহ হিউন-গিউ। তার চোখ-ধাধানো গোল উল্লাসে ভাসায় দক্ষিণ কোরিয়া শিবিরকে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে এশিয়ার এই পরাশক্তি।

স্পোর্টস ডেস্ক