Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:৫০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫০, ১০ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৫০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫০, ১০ মার্চ ২০২৬
আরও খবর
মিরপুরের পিচ নিয়ে যে তথ্য দিলেন বাংলাদেশ কোচ
প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন তাসকিন-সাইফ
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
সিরিজ শুরুর ৮ দিন আগে বদলে গেল সূচি

ধূসর ওয়ানডেতে রঙ ফেরানোর লক্ষ্য মিরাজের

স্পোর্টস ডেস্ক
১৬:৫০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫০, ১০ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:৫০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৫০, ১০ মার্চ ২০২৬
সংবাদ সম্মেলনে কথা বলছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের অক্টোবরে। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। ২০২৬ সালে সব মিলিয়ে ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। মিরাজ মনে করেন, ঠাসা এই সূচি ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় একটি সুযোগ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ জানান, টানা খেলার মধ্যে থাকলে ক্রিকেটারদের ফর্ম ও ছন্দ ধরে রাখা সহজ হয়।

একটা সময় ওয়ানডে ফরম্যাটে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। টাইগারদের প্রিয় ফরম্যাটও বলা হয় ওয়ানডেকে। তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডের রঙিন পোশাকে যেন রঙ হারিয়েছে বাংলাদেশ। মিরাজ আবারও সেই পুরোনো দাপট ফিরিয়ে আনতে চান।

মিরাজ বলেন, ‘ওয়ানডে সবসময়ই আমাদের প্রিয় ফরম্যাট ছিল। এখানে আমাদের অনেক সুখস্মৃতি ও সাফল্যের রেকর্ড আছে। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ আসছে, তাই আমাদের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা ও প্যাটার্ন অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

সামনের ব্যস্ত সূচি নিয়ে মিরাজ বলেন, ‘এ বছর আমাদের ২২টি ওয়ানডে আছে। এটি প্রতিটি খেলোয়াড়ের জন্যই বড় সুযোগ। ব্যাটিং অর্ডার নিয়ে কথা হচ্ছে, তবে আমরা দলের সেরা কম্বিনেশনটাই মাঠে নামানোর চেষ্টা করব। কারণ দিনশেষে আমাদের কাছে ভালো ফলাফলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

দলের সদস্যদের প্রতি চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানিয়ে মিরাজ বলেন, ‘পারফরম্যান্স ও চ্যালেঞ্জ গ্রহণ করা প্রতিটি প্লেয়ারের জন্য জরুরি। যারা ভালো ফর্মে আছে, তারা যদি নিয়মিত দলে অবদান রাখতে পারে, তবে সেটি দলের জন্যই মঙ্গল। আমরা অনেক দূরের পরিকল্পনা না করে ম্যাচ বাই ম্যাচ বা সিরিজ ধরে এগোতে চাই।’

বাংলাদেশ ক্রিকেট দল মেহেদী হাসান মিরাজ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

০৬ এপ্রিল ২০২৬
মিরপুরে নতুন মেশিন, জেনে নিন এর কাজ
০৪ এপ্রিল ২০২৬
রফিক এখন বাংলাদেশের স্পিন কোচ
১৬ মার্চ ২০২৬
সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঘোড়দৌড়ে নতুন দিগন্ত উন্মোচন
  2. পিএসএলে আলো ছড়িয়ে দেশে ফিরছেন শরিফুল-নাহিদ
  3. বিশ্বকাপের আগে আবারও আর্জেন্টিনা শিবিরে চোটের হানা
  4. নববর্ষে বিসিবি ও বাফুফের শুভেচ্ছা
  5. চ্যাম্পিয়ন্স লিগ: বার্সা-লিভারপুলের অগ্নিপরীক্ষা আজ, মেলাতে হবে যে সমীকরণ
  6. দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x