প্যারিস ডার্বি জিতে শেষ ষোলোতে পিএসজি
প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচে হার এড়ানোই যথেষ্ট ছিল পিএসজির জন্য। প্যারিস ডার্বিতে মোনাকোর বিপক্ষে জয়ের পথেই ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া মোনাকোও শেষ সময়ে ভয় ধরিয়ে দিয়েছিল। তবে প্রথম লেগে এগিয়ে থাকায় শেষ হাসি হেসেছে পিএসজি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঘরের মাঠে কোনোমতে মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লুইস এনরিকের দল। প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ডে পা রাখল প্যারিসের ক্লাবটি।
পুরো ম্যাচে পিএসজির দাপট থাকলেও মোনাকোর মামাদু কুলিবালির লাল কার্ডই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১০ জনের মোনাকোর বিপক্ষে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও প্রথমার্ধে লিড নেয় মোনাকো। মাঘনেশ অ্যাকলিউশের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। ম্যাচের ৫৮ মিনিটে কাভারৎস্খেলিয়াকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোনাকোর তরুণ মিডফিল্ডার কুলিবালি।
প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিতে একদমই সময় নেয়নি পিএসজি। কুলিবালি মাঠ ছাড়ার এক মিনিট পরেই ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক মার্কিনিয়োস। এর ৬ মিনিট পর কাভারৎস্খেলিয়া গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জর্ডান তেজে মোনাকোর হয়ে গোল করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
ম্যাচ শেষে মোনাকো কোচ সেভাস্তিয়েন পোকোগনলি রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, ‘কুলিবালির লাল কার্ডই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আমার মনে হয় সিদ্ধান্তটি সঠিক ছিল না। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখানো খুব কঠিন সিদ্ধান্ত ছিল। পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষে ১০ জন নিয়ে লড়াই করা সহজ নয়।’
পিএসজি কোচ এনরিকে জানান, ‘আমরা দলকে এই অবস্থায় দেখতে অভ্যস্ত ছিলাম না, যেভাবে আমরা খেলেছি। প্রথমার্ধ আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু আমরা মৌসুমজুড়েই দেখিয়েছি কীভাবে প্রতিরোধ এবং ঘুরে দাঁড়াতে হয়।’

স্পোর্টস ডেস্ক