পাকিস্তানকে চেপে ধরেছে ভারত
লক্ষ্যটা সহজ নয়। সেজন্য প্রয়োজন ছিল দৃঢ় ব্যাটিং। কিন্তু পাকিস্তানের টপঅর্ডার ব্যাটাররা সেটি আর পারলেন কোথায়? উল্টো দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে পাকিস্তান।
রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই কোনো রান না করে ফিরে যান ওপেনার শাহিবজাদা ফারহান।
দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। ইনিংসের দ্বিতীয় বলে এলবিডব্লিউয়ের শিকার হন সাইম আইয়ুব (২ বলে ৬)। এরপর চতুর্থ বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন সালমান আলি আঘা (৪ বলে ৪)।
দেখেশুনে খেলার চেষ্টা করলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি বাবর আজম। ফিরেছেন ৭ বলে ৫ রান করেই। ৩৪ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।
এরপর ধ্বংস্তুপে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন উসমান খান আর শাদাব খান। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৩৯ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৪৪ রান করা উসমানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল।
১৪ বলে ১৩ রান করে অপরাজিত আছেন শাদাব আর ২ বলে ০ রান মোহাম্মদ নাওয়াজ।

স্পোর্টস ডেস্ক