Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৬, ০১ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৬, ০১ জানুয়ারি ২০২৬
আরও খবর
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে যা বলছেন অস্ট্রেলিয়ান তারকা
পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
ছন্দহীন বাংলাদেশকে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার
বিবর্ণ ব্যাটিংয়ে সাদামাটা সংগ্রহ বাংলাদেশের

চোটে থাকা ক্রিকেটারদের নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১২:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৬, ০১ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১২:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৬, ০১ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : এএফপি

আগামী বছর মাঠে গড়াবে ক্রিকেটের মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। সেই তালিকায় যোগ হলো অস্ট্রেলিয়ার নাম। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে বেশ চমকই দেখা গেলো। চোট আক্রান্ত তিন ক্রিকেটারকে নিয়েই প্রাথমিক দল ঘোষণা করেছে অসিরা।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে নাম আছে ইনজুরি পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডের।

পিঠের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে স্রেফ একটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে দ্বিতীয় গ্রেডের চোট পান টিম ডেভিড। অন্যদিকে, একিলিস (পায়ের গোড়ালিতে) ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন হ্যাজলউড।

চোটে থাকা ক্রিকেটারদেরও স্কোয়াডে রাখার ব্যাখ্যায় অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘কামিন্স-হ্যাজলউড-ডেভিড ভালোভাবেই চোট পুনর্বাসন করছেন। টুর্নামেন্টের আগে তারা যথাসময়ে ফিট হয়ে উঠবেন।’

এরপর বিশ্বকাপের দল নিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলের সাফল্য ভারসাম্যপূর্ণ দল সাজানোর সক্ষমতা দিয়েছে। যার মাধ্যমে শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশনের সঙ্গে সঙ্গতি রেখে স্কোয়াড গড়া যায়। এটি প্রাথমিক স্কোয়াড, কোনো পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হবে। আমাদের সমর্থন পাবে তারা।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। অস্ট্রেলিয়া পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের বাকি চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। অসিরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ
২৭ জানুয়ারি ২০২৬
রেকর্ড মূল্যে বিক্রি হলো ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’
২৮ ডিসেম্বর ২০২৫
দুই দিনে টেস্ট হেরে অস্ট্রেলিয়ার ক্ষতি ১২২ কোটি টাকা
৩০ অক্টোবর ২০২৫
ঘাড়ে বলের আঘাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের মৃত্যু
১৯ অক্টোবর ২০২৫
ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
০৭ অক্টোবর ২০২৫
চমক রেখে ভারতের বিপক্ষে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
২৯ আগস্ট ২০২৫
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা
২৪ আগস্ট ২০২৫
তিন সেঞ্চুরি আর রেকর্ড গড়া বোলিংয়ে বড় জয় অস্ট্রেলিয়ার
১৬ আগস্ট ২০২৫
না ফেরার দেশে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বব সিম্পসন
১৩ আগস্ট ২০২৫
টেস্ট ক্রিকেটের জৌলুস ধরে রাখতে গ্রিনবার্গের পরামর্শ
১২ আগস্ট ২০২৫
কোহলিকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে ওয়ার্নার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ সফরে কী আসবে ভারত?
  2. বাংলাদেশের বোলিং তোপে দ. আফ্রিকা, অলআউট দুইশর আগেই
  3. ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
  4. শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
  5. বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  6. বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন মেসি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x