Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:১০, ১৮ নভেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৭, ১৮ নভেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৬:১০, ১৮ নভেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৭, ১৮ নভেম্বর ২০২৫
আরও খবর
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ যাত্রী নিয়ে বাস পদ্মা নদীতে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু : গেটম্যান হেলাল গ্রেপ্তার
উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই : প্রতিমন্ত্রী
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

সিমন্সের মতে যে ৩ কারণে খেলা চালিয়ে যেতে পারেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
১৬:১০, ১৮ নভেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৭, ১৮ নভেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৬:১০, ১৮ নভেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৭, ১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়তে চলেছেন মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক। তিনি ক্যারিয়ারের এমন কীর্তি গড়েছেন তার নিয়মানুবর্তিতা এবং পেশাদারত্বের পরিচয় দিয়েই। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন তিনটি কারণে শততম টেস্টের পরও খেলা চালিয়ে যেতে পারেন মুশফিক।

ম্যাচের আগেরদিন আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘যদি পারফর্ম করে যায়, ফিট থাকে ও খেলার ইচ্ছা থাকে তাহলে যে কেউ খেলা চালিয়ে যেতে পারে। মুশির এই তিন ব্যাপার রয়েছে। ফলে সে চালিয়ে যেতে পারে।’

 আরও পড়ুন: নিয়মানুবর্তিতার প্রতিচ্ছবি মুশফিক, মুগ্ধ আয়ারল্যান্ড কোচ মালান

মুশফিকের প্রসঙ্গে সিমন্স আরও বলেন, ‘এই বিশেষ উপলক্ষে আমি তাকে নিয়ে অনেক খুশি। এখানে শুধুই পেশাদারত্বের ব্যাপার। কীভাবে নিজেকে ক্যারি করবেন, নিজের খেলাকে কীভাবে উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ে লড়বেন, এই বিষয়গুলো লক্ষ্য রেখেই সে ক্রমাগত ভালো করে গেছে। ১০০ টেস্টের ক্যারিয়ার হয়েছে তার। ধারাবাহিকভাবে সে উন্নতি করে গেছে এবং এই পর্যায়ে এখনও খেলে যাচ্ছে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন মুশফিক। খেলছেন কেবল সাদা পোশাকে। অনেকের ধারণা, শততম টেস্টের জন্য অপেক্ষা করছেন তিনি। এরপর বিদায় বলবেন ক্রিকেটের অভিজাত সংস্করণকেও। কৌতূহলের জায়গাটা সেখানেই, শততম টেস্ট খেলেই কি বিদায় বলবেন মুশফিক?

আরও পড়ুন: মুশফিককে অনুপ্রেরণা মনে করেন সাইফ

জানা গেছে, মুশফিক খেলা চালিয়ে যাবেন। এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান না এই তারকা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চান, মুশফিক যেন খেলা চালিয়ে যান।

মুশফিকের শততম টেস্ট ঘিরে নানা আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রেস্ট ও ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট দিয়ে সম্মাননা জানানো হবে তাকে। পাশাপাশি তার এই মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় বিসিবি। ম্যাচে দাওয়াত দেওয়া হবে মুশফিকের পরিবারকে।

মুশফিকুর রহিম বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ফিল সিমন্স ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: মুশফিকুর রহিম

০১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকা পড়া মুশফিক কবে দেশে ফিরবেন?
২৮ ফেব্রুয়ারি ২০২৬
যুদ্ধে আটকা পড়লেন মুশফিকুর রহিম
০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরের শুভেচ্ছা জানালেন ক্রীড়াঙ্গনের তারকারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শঙ্কা কাটিয়ে হামজা এখন ভিয়েতনামে
  2. রোনান সুলিভানের ঝলকে সাফে দুরন্ত শুরু বাংলাদেশের
  3. ব্রাজিল ও আর্জেন্টিনা শিবিরে হঠাৎ দুঃসংবাদ
  4. সাফ মিশনে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান
  5. চেলসিতে জায়মা রহমানের সুযোগ, নিজ অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  6. বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x