Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ভারত থেকে দেশে ফেরার সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক প্রতিবাদ : জাহেদ উর রহমান
ছেলেদের সঙ্গে ইউনিয়নের নামের মিল, প্রতিমন্ত্রী বললেন—ইউনিয়নের নামে তো মীর নেই
হামের টিকাদান কর্মসূচিতে সফল না হলে অবস্থা আরও খারাপ হতো : স্বাস্থ্যমন্ত্রী
যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ শেষ ম্যাচে যাদের সমর্থন দিয়েছিল, আজ তারাই প্রতিপক্ষ। তবে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হারের ক্ষত আছে বাংলাদেশের। তবে সুপার ফেরে তাদের হারিয়েই সেই দুঃখটা ঘোচাতেই চাইবে ফিল সিমন্সের শিষ্যরা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এশিয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ নতুন করে একটা জায়গা তৈরি করে নিয়েছে। তবে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে তেমনটা দেখা যায়নি। লঙ্কানদের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। ঠিকঠাক মতো লড়াইটাও করতে পারেনি লিটন দাসের দল।

আজ দুবাইয়ের উইকেট বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই দারুণ করেছেন তিনি। বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।

গত কয়েক বছর ধরে বাংলাদেশের বোলাররা বেশ ভালো পারফর্ম করছেন। কিন্তু বিপরীত চিত্র ব্যাটিংয়ে। টানা ব্যর্থ তাওহিদ হৃদয়রা। রান পেলেও প্রশ্ন উঠছে জাকের আলীর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। ফলে টপঅর্ডার ব্যর্থ হলেই বাকিরা যোগ দিচ্ছে যাওয়া-আসার ভিড়ে। গুটিয়ে যাচ্ছে অল্প রানেই। এমন অবস্থায় ভালো করতে চাইলে ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়ার বিকল্প কিছু নেই।

সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে দেখা গেছে তানজিদ হাসান ও সাইফ হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেন করা পারভেজ হোসেন ইমনকে বসানো হয়। আজও হয়তো এমনটিই দেখা যাবে। সাইফ ধীরগতির ইনিংস খেললেও দুজন মিলে ৪০ বলে গড়েন ৬৩ রানের জুটি। পাশাপাশি বোলিংয়েও সাইফকে ব্যবহার করতে পারবেন অধিনায়ক লিটন।

তিন, চার ও পাঁচ নম্বর জায়গায় হয়ত পরিবর্তন আসবে না। তিনে নামবেন অধিনায়ক লিটন দাস। চার ও পাঁচে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। অফফর্মে থাকা হৃদয় শেষ ম্যাচে ২০ বলে ২৬ রানের ইনিংস খেলে হয়ত এই ম্যাচেও জায়গা পেয়ে যেতে পারেন।

এশিয়া কাপে ৪৮ বলে ৫৩ রান করেছেন জাকের আলী। ডেথ ওভারে বাংলাদেশর যেখানে দ্রুত রান তোলার কথা সেখানে তিনি ছিলেন স্লো। আফগানিস্তানের বিপক্ষে শেষ ২ ওভারে ৪টি ডট বল খেলেন তিনি। শেষদিকে ১৩ বলে ১২ রানের ইনিংস খেলেন। তাই তার অ্যাপ্রোচ ও দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই ম্যাচে তাকে বসাতে পারে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে নুরুল হাসান ৬ বলে ১২ রান করে ছিলেন অপরাজিত। তিনিও হয়তো এই ম্যাচেও থাকছেন।

বোলিং বিভাগে দুই স্পিনার ও দুই পেসার মোটামোটি নিশ্চিত বলা যায়। গত ম্যাচের ম্যাচসেরা নাসুম ও লেগস্পিনার রিশাদ হোসেন হয়ত এই ম্যাচেও থাকছেন। পেস আক্রমণে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

পঞ্চম বোলার হিসেবে আজ একাদশে ফিরতে পারেন স্পিনার শেখ মেহেদি হাসান অথবা পেসার তানজিম সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দুজনই ছিলেন। উইকেটেও পেয়েছেন দুজন। তবে উইকেট বিবেচনায় হয়তো মেহেদিকেই খেলানো হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট দল ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: এশিয়া কাপ

০৩ মে ২০২৬
এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের অধিনায়ক
২১ নভেম্বর ২০২৫
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
০৮ নভেম্বর ২০২৫
আইসিসির সভায় এশিয়া কাপের ট্রফি নিয়ে কি সিদ্ধান্ত হলো?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্পেনকে রুখে দিয়েই মিলিয়নিয়ার কেপ ভার্দে গোলরক্ষক
  2. উরুগুয়েকে রুখে দিল সৌদি আরব, গ্রুপে জমজমাট লড়াই
  3. আর্জেন্টিনার পথে হেটেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড
  4. বিশ্বকাপে ভাইরাল তুরস্কের ‘কালো-সাদা’ সমর্থক, কে এই উদি নেকো?
  5. উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে স্বপ্নের শুরু সৌদি আরবের
  6. ড্র করেও গ্রুপের শীর্ষে বেলজিয়াম 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x