Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৯, ১৯ জুলাই ২০২৫
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৯, ১৯ জুলাই ২০২৫
আরও খবর
বারবার গোল বাতিল হওয়ায় ভয়ে ছিল উত্তর কোরিয়াও
উত্তর কোরিয়ার কাছে হেরে যা বললেন বাটলার
উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ
শেষ সময়ের পুরোনো রোগে জোড়া গোল হজম বাংলাদেশের
নারী এশিয়ান কাপ: শুক্রবার শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

হ্যাটট্রিককন্যা শান্তির গ্রামে আনন্দের বন্যা

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৯, ১৯ জুলাই ২০২৫
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ১৩:১৯, ১৯ জুলাই ২০২৫
গোলের পর সতীর্থদের সঙ্গে শান্তি মার্ডির (মাঝে) উদযাপন। ছবি : বাফুফে

ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের দুর্দান্ত জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কন্যা শান্তি মার্ডি। তার অসাধারণ পারফরম্যান্সে গোটা দেশ যেমন মুগ্ধ, তেমনি আনন্দে আত্মহারা তার গ্রাম।

জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা শান্তি একাই তিনটি গোল করে ম্যাচের নায়িকা বনে যান। এ খবরে দক্ষিণ পলাশবাড়ী গ্রামে শুরু হয় উল্লাস-আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, নাচ-গানে মুখরিত হয় পুরো এলাকা। শান্তির জীর্ণ কুটিরে ছড়িয়ে পড়ে বিজয়ের আনন্দ।

প্রতিভা, সংগ্রাম ও স্বপ্নের প্রতীক এই কিশোরী সমাজের পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধি হয়েও কঠিন বাস্তবতা ও দারিদ্র্য জয় করে পৌঁছেছেন জাতীয় পর্যায়ে। তার বাবা বাবুলাল মার্ডি একজন কৃষিশ্রমিক। মা সুকুমনি মুরমু গৃহিণী। চার ভাইবোনের মধ্যে শান্তি দ্বিতীয়। তিনি বর্তমানে দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শৈশব থেকেই ফুটবলের প্রতি ছিল শান্তির আকর্ষণ। গ্রামের মাঠ থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে নিজের প্রতিভা দেখিয়েছেন। ২০১৭ সালে আন্তঃপ্রাথমিক নারী ফুটবলে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে তার ফুটবল যাত্রা শুরু। পরে বোদা ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুলের অধীনে প্রশিক্ষণে তার ক্যারিয়ার গতি পায়।

শান্তির বাবা বাবুলাল বলেন, আমার মেয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা গর্বিত। তবে বাড়িতে টিভি না থাকায় খেলা দেখতে পারিনি- এটাই কষ্ট দিয়েছে।

স্থানীয় ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলাম বলেন, শান্তি এখন কেবল একজন ফুটবলার নয়, সংগ্রামের অনুপ্রেরণা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে জাতীয় নারী ফুটবলে অনেক দূর যাবে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী বলেন, শান্তির সাফল্য আমাদের গর্ব। দেশবাসীর কাছে দোয়া চাই, সে যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় কিছু অর্জন করতে পারে। 

বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের জন্য শান্তি মার্ডির এই হ্যাটট্রিক নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। প্রতিভা, কঠোর পরিশ্রম আর সঠিক সুযোগ পেলে গ্রামের মেয়ে হয়েও যে আন্তর্জাতিক অঙ্গনে নাম করা যায়- শান্তি তার অনন্য উদাহরণ।

দিনাজপুর বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ হ্যাটট্রিক বিজয়
২৮ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘বউবাজারে’ ঈদের আমেজ
১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাতাসে ভাসছে লিচুর মুকুলের মিষ্টি ঘ্রাণ, বাম্পার ফলনের আশা
০৬ ফেব্রুয়ারি ২০২৬
তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি সমাবেশ শনিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে স্নাতক ভর্তি : প্রথম মেধাতালিকা প্রকাশ আগামীকাল
২২ জানুয়ারি ২০২৬
সফল রঙিন ফুলকপি চাষি মতিয়ার
১৭ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, নিরাপত্তা জোরদার
১৬ জানুয়ারি ২০২৬
মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আদালতে মামলা
১৪ জানুয়ারি ২০২৬
ধানের বাম্পার ফলনেও লোকসানের শঙ্কায় চাষিরা
১০ জানুয়ারি ২০২৬
হিমালয়ের শৈত্যপ্রবাহে দিনাজপুরে বাড়ছে শীতের দাপট
০৯ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
  2. ট্রাম্প এবার মেসিকে বললেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো’
  3. এবার আমির বললেন, ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব?
  4. বারবার গোল বাতিল হওয়ায় ভয়ে ছিল উত্তর কোরিয়াও
  5. উত্তর কোরিয়ার কাছে হেরে যা বললেন বাটলার
  6. উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x