Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
০৮:৪০, ১১ আগস্ট ২০২৪
আপডেট: ০৮:৪৬, ১১ আগস্ট ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:৪০, ১১ আগস্ট ২০২৪
আপডেট: ০৮:৪৬, ১১ আগস্ট ২০২৪
আরও খবর
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ

যে কৌশলে অলিম্পিককে বদলে দিয়েছেন ড. ইউনূস

স্পোর্টস ডেস্ক
০৮:৪০, ১১ আগস্ট ২০২৪
আপডেট: ০৮:৪৬, ১১ আগস্ট ২০২৪
স্পোর্টস ডেস্ক
০৮:৪০, ১১ আগস্ট ২০২৪
আপডেট: ০৮:৪৬, ১১ আগস্ট ২০২৪
ড. ইউনূস এর সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ছবি : এএফপি

অনেকটা হুট করেই তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। অথচ দেশে আসার আগেও তিনি চলমান প্যারিস অলিম্পিক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন। বলছি শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কথা। যিনি বিখ্যাত তিন শূন্য মডেলের ভিত্তিতে বদলে দিয়েছেন প্যারিস অলিম্পিককে।

লম্বা সময় ধরেই প্যারিস অলিম্পিকের অবিচ্ছেদ্য অংশ ড. মুহাম্মদ ইউনূস। নিজেদের দেশে অলিম্পিকের জন্য ড. মুহাম্মদ ইউনূসের অর্থনৈতিক মডেল উপস্থাপন করেছিল ফ্রান্স। ড. ইউনূসের বিখ্যাত তিন শূন্য মডেলের ভিত্তিতে করা হয় প্যারিস অলিম্পিকের পরিকল্পনা।

প্রায় চারশ কোটি ইউরো ব্যয়ে ‘প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজ’ তৈরি হয়েছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দর্শনের ভিত্তিতে। প্যারিস অলিম্পিককে সামাজিক ও টেকসই করতে নতুন স্পোর্টিং ভেন্যু নির্মাণের পরিবর্তে বিদ্যমান কাঠামোগুলোকে সংস্কার ও ব্যবহার উপযোগী করা হয়েছে, যাতে নিম্নআয়ের কমিউনিটিগুলো এবং ছাত্ররা পরে এগুলো বাসস্থান হিসেবে ব্যবহার করতে পারে। খেলোয়াড়রা এগুলো কেবল অলিম্পিক গেমস চলাকালে সাময়িকভাবে ব্যবহার করবেন।

সেই পরিকল্পনার অংশ হিসেবে অলিম্পিক ভিলেজের জন্য বেছে নেওয়া হয়েছে প্যারিস শহরের অন্যতম অনুন্নত অঞ্চল সেইন্ট ডেনিসকে। মূলত, সামাজিক ব্যবসা কর্মসূচিকে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত করতেই এমন উদ্যোগ। এই পরিকল্পনার কারণে সেখানে গড়ে ওঠে বেশকিছু ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। যা তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আর এটি ড. ইউনূসের তিন শূন্য মডেলের ‘শূন্য বেকারত্ব’ মডেলের অংশ।

এবারের অলিম্পিক ভিলেজে মোট ১৪ হাজার ৫০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কার্বন দূষণ কমাতে রাখা হয়নি শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা। ভেতরের ইন্টেরিয়র ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে, যার ফলে সেখানকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। এমনকি কার্বন মেশানো কংক্রিটের বদলে ব্যবস্থা করা হয়েছে কাঠ।

ড. ইউনূস তার ‘তিন শূন্য’ মডেলে রেখেছেন ‘শূন্য কার্বন নিঃসরণ’। সেই উদ্যোগেই বর্জন করা হয়েছে কার্বন মেশানো কংক্রিট। সঙ্গে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা। আর অলিম্পিক শেষে এই গেমস ভিলেজকে ২ হাজার ৮০০টি অ্যাপার্টমেন্টে পরিণত করা হবে। যেখানে সেইন্ট ডেনিসের অভিবাসীদের নিলামের মাধ্যমে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

জানা গেছে, ২০২৬ সালে মিলানে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকেও একই মডেল অণুসরণ করার কথা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে ইতালির মিলান শহরের পক্ষ থেকেও আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের এই নোবেলজয়ীকে। প্যারিস  অলিম্পিক সাংগঠনিক টিম এই অলিম্পিকের মূলমন্ত্র কী হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ২০১৭ সাল থেকেই আয়োজক কমিটিকে পরামর্শ দিয়ে আসছেন ড. ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস অলিম্পিক
১০ ফেব্রুয়ারি ২০২৬
‘গণভোট শুধু একটি সিল নয়, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ’
১০ ফেব্রুয়ারি ২০২৬
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করুন : প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে : প্রধান উপদেষ্টা
০৯ ফেব্রুয়ারি ২০২৬
জার্মান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট রিটার মৃত্যুতে ড. ইউনূসের শোক
০৮ ফেব্রুয়ারি ২০২৬
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
০৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাদের নিয়ে কাজ করবেন রফিক, জানাল বিসিবি
  2. মিরপুরে নতুন মেশিন, জেনে নিন এর কাজ
  3. উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ে অপেক্ষা বাড়ল বাংলাদেশের
  4. মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী
  5. চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু
  6. বিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x