Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১১ জুন ২০২৪
আপডেট: ২২:৩৮, ১১ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১১ জুন ২০২৪
আপডেট: ২২:৩৮, ১১ জুন ২০২৪
আরও খবর
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ জানতে কমিটি গঠন
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?

কানাডাকে অল্পতে আটকে দিল পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১১ জুন ২০২৪
আপডেট: ২২:৩৮, ১১ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
২২:৩৫, ১১ জুন ২০২৪
আপডেট: ২২:৩৮, ১১ জুন ২০২৪
ছবি : আইসিসি 

চাপে থাকা পাকিস্তানের বিপক্ষে সুযোগ লুফে নিতে চেয়েছিল কানাডা। তবে, হারিস রউফ-মোহাম্মদ আমিরদের বোলিং টপকে কানাডা পারল না বড় পুঁজি গড়তে। কানাডাকে অল্প রানের মধ্যেই আটকে দিল পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের জন্য মাত্র ১০৭ রানের প্রয়োজন বাবর আজমদের। 

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অ্যারন জনসন। ৪৪ বলে তার ইনিংস সাজানো ছিল চারটি করে ছক্কা-চারে। বাকিরা কেউই ২০ এর ঘর পার করতে পারেননি। অধিনায়ক সাদ বিন জাফর থামেন ২১ বলে ১০ রান করে। 

বল হাতে পাকিস্তানের হয়ে সমান দুটি করে উইকেট নিয়েছেন আমির ও হারিস রউফ। একটি করে নেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। 

এদিন টানা দুই বলে দুই উইকেট শিকারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে পৌছান পাকিস্তানি পেসার হারিস রউফ। দেশের হয়ে টি-টোয়েন্টিতে একশ উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় দ্রুততম হারিস। 

হারলেই বিদায় নিশ্চিত। জিতলে টিকে থাকবে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা। এমন সমীকরণের ম্যাচে আজ মঙ্গলবার কানাডার মুখোমুখি হয়েছে পাকিস্তান। 

নাসাউতে ম্যাচটিতে কানাডার বিপক্ষে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস ভাগ্য জিতে বেছে নেন বোলিং। 

বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছেন বাবর আজমরা। এরপর ভারতের কাছে হেরে সুপার এইটে ওঠাই এখন যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। 

এমন চাপের মুখে থাকা পাকিস্তান আজ মঙ্গলবার মোকাবিলা করছে কানাডাকে। টানা দুই হারে আত্মবিশ্বাস হারানো পাকিস্তান কি পারবে কানাডার পরীক্ষায় পাশ করতে? সেই উত্তর পাওয়ার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

২৫ জুন ২০২৬
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
১৭ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
০৯ মার্চ ২০২৬
বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  2. বাংলাদেশের আরেকটি সিরিজের সূচী প্রকাশ, খেলা কবে?
  3. শারমিনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
  4. চ্যাম্পিয়ন্স লিগ : ইন্টারের সামনে কঠিন পরীক্ষায় রিয়াল
  5. চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে যেসব নতুন নিয়ম
  6. মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x