Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
মাহমুদুল হাসান
১৯:৫৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:০৭, ১৯ এপ্রিল ২০১৫
মাহমুদুল হাসান
১৯:৫৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:০৭, ১৯ এপ্রিল ২০১৫
আরও খবর
স্কটল্যান্ডের কাছে বড় হারে সিরিজ শুরু করল বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজ: স্কটল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
নাহিদ রানার গতি নিয়ে শাহিন আফ্রিদির ভিন্ন যুক্তি
সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে চান গাভাস্কার
বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

সিরিজ জয়ের হাতছানি

মাহমুদুল হাসান
১৯:৫৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:০৭, ১৯ এপ্রিল ২০১৫
মাহমুদুল হাসান
১৯:৫৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:০৭, ১৯ এপ্রিল ২০১৫
অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিামে। ছবি : বিসিবির সৌজন্যে

সিরিজ জেতা বাংলাদেশের কাছে এখন আর আকাশকুসুম কল্পনা নয়। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে একাধিকবার সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে তো হোয়াইটওয়াশ করেছিল দু-দুবার। অবশ্য এবার প্রতিপক্ষ পাকিস্তান দল বলে সিরিজ জয়ের আকাঙ্ক্ষাটা একটু বেশিই। ১৯৯৯ সালের বিশ্বকাপে এই দলটির বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার তাদের হারাতে অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর। সেই দলটির বিপক্ষে সিরিজ জয় থেকে এখন আর এক ম্যাচ দূরে বাংলাদেশ। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বেলা আড়াইটায় শুরু হবে খেলা। 

সিরিজের প্রথম ম্যাচে যে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়া অসম্ভব নয়, বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী চেহারা সেটাই বলে দিচ্ছে। শনিবার দুপুর ১২টায় দলীয় হোটেলে ‘টিম মিটিং’ শেষে যখন এক এক করে খেলোয়াড়রা বোর্ডরুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তাঁদের হাস্যোজ্জ্বল চেহারা জানান দিচ্ছিল মনোবল কতটা চাঙ্গা।
 
প্রথম ম্যাচে তামিম-মুশফিকের জোড়া সেঞ্চুরির পর, তাসকিন-আরাফাত সানির বোলিং তোপে বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটির অবস্থা যে খুব একটা ভালো নয়, তা বোঝাই যায় ম্যাচের আগে তাদের মিডিয়ার সামনে আসার অনাগ্রহ দেখে। উজ্জীবিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফেরার পরিকল্পনা নিয়েই হয়তো ব্যস্ত তারা। 

তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলে ফিরছেন বলে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরো বাড়বে নিশ্চয়ই। দলের বোলিং আক্রমণের ধার আরো অনেকখানি বাড়বে। ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন মাশরাফি। তাই প্রথম ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। 

তবে পাকিস্তানের জন্য আরেকটি বড় ধাক্কা চোটের কারণে তাদের ডানহাতি পেসার এহসান আদিলের দল থেকে ছিটকে পড়া। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আদিল। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে উমর গুলকে। এই নিয়ে চার খেলোয়াড় পাকিস্তান দল থেকে ছিটকে পড়েন।

তারপরও পাকিস্তান দল বলে কথা, যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে তারা। তাই বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা, খেলোয়াড়রা সাধ্যের সেরাটুকু দিয়েই খেলবে, ‘আমরা যদি সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি; আগের ভুল-ত্রুটিগুলো শোধরাতে পারি, জয় নিশ্চয় আমরাই পাব। তবে প্রতিপক্ষ দলও বসে থাকবে না। তাদেরও চেষ্টা থাকবে ম্যাচে ফিরতে। তাই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’ 

তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে থাকায় বাংলাদেশের জন্য বাড়তি আত্মবিশ্বাস। এই মনোবল খেলায় কতটুকু প্রতিফলন ঘটাবে, সেটাই এখন দেখার বিষয়।

সর্বাধিক পঠিত
  1. মরিনিও-রিয়াল চুক্তি, বৈধ হবে তো!
  2. আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি আর্সেনাল-পিএসজি
  3. বাংলাদেশে নিজের প্রথম স্কোয়াড ঘোষণা করলেন ডুলি
  4. বিশ্বকাপের বাকি ১২ দিন: বিশ্বমঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার ‘অপরাজিত’ দুই মহাতারকা
  5. সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে চান গাভাস্কার
  6. চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের স্কোয়াড ঘোষণা পিএসজির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x