Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
মাহমুদুল হাসান
১৪:৫৬, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:১৮, ১৮ এপ্রিল ২০১৫
মাহমুদুল হাসান
১৪:৫৬, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:১৮, ১৮ এপ্রিল ২০১৫
আরও খবর
শতক করেই তামিমের জবাব

‘চেয়েছিলেন মেসির মতো, হয়ে গেছে রোনালদোর মতো’

মাহমুদুল হাসান
১৪:৫৬, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:১৮, ১৮ এপ্রিল ২০১৫
মাহমুদুল হাসান
১৪:৫৬, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১৮:১৮, ১৮ এপ্রিল ২০১৫
বিশেষ ‘মুদ্রা’য় সেঞ্চুরি উদযাপনের করছেন তামিম ইকবাল। ছবি : বিসিবি সৌজন্যে

এতদিন আলোচনা ছিল তার ফর্ম-খরা নিয়ে। আর দুই বছরের বেশি সময় পার হয়ে সেঞ্চুরি দিয়ে যখন ফর্মে ফিরলেন, তখন আলোচনা হচ্ছে তার উদযাপন নিয়ে। বিশেষ ‘মুদ্রা’য় সেঞ্চুরি উদযাপনের কারণ তামিম ইকবালের মুখ থেকে অবশ্য এখনো শোনা যায়নি। কারণ এই উদ্বোধনী ব্যাটসম্যান মিডিয়ার সামনেই হাজির হননি সেঞ্চুরির পর। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিষয়টা জানালেন, তামিম সেঞ্চুরিটা উদযাপন করতে চেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারাকা লিওনেল মেসির মতো করে, কিন্তু কাকতালীয়ভাবে তা হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর মতো।

শনিবার রাজধানীর এক হোটেলে বিষয়টা খোলাসা করে বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘আসলে আমি রোনালদোর দারুণ ভক্ত। একদিন এ নিয়ে আমার সঙ্গে তামিমের আলোচনা হচ্ছিল। তখনই সে আমাকে বলেছিল, আপনি যদি রোনালদোকে সাপোর্ট করেন, আমি তাহলে মেসিকে সাপোর্ট করব। আর গোল করার পর মেসি যেভাবে উদযাপন করে খারাপ সময় থেকে ফিরতে পারলে মাঠে ঠিক সে রকমভাবেই করব আমি। কিন্তু হয়ে গেল তার উল্টো, রোনালদোর মতো। ফর্ম-খরা থেকে ফেরার পর রোনালদো এমনি করে উদযাপন করে।’urgentPhoto

তামিম অবশ্য অন্য কিছু বোঝাতে চাননি বলে জানান মাশরাফি, ‘আসলে সে মোটেও অন্য কিছু বোঝাতে চায়নি। সেঞ্চুরি করার পর সে এতটাই উচ্ছ্বসিত ছিল যে, মেসির মতো করে উদযাপন করতে গিয়ে রোনালদোর মতো করে ফেলেছে।’ 

এদিন তামিমের সেঞ্চুরির প্রশংসাও করেন মাশরাফি, ‘সবারই একটা খারাপ সময় যেতে পারে। তামিমের গত কিছুদিন ভালো সময় কাটেনি ঠিক। অবশ্য নিজের ব্যাটিং নিয়ে সে যেভাবে চিন্তিত ছিল, ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার ছিল মাত্র। ঠিক সময়েই ফিরেছে সে। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রাখবে তামিম।’ 

তামিমের মতো একজন ব্যাটসম্যানের ভালো করাটা আমাদের দলের জন্যও জরুরি ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘তামিম ভালো করলে দলের ব্যাটিংয়ে এর দারুণ প্রভাব পড়ে। দলের অন্য ব্যাটসম্যানরাও অনুপ্রাণিত হয়। তা ছাড়া আমাদের উদ্বোধনীতে ভালো করাটা যেমনি জরুরি ছিল, তেমনি তামিমের নিজের জন্যও ভালো একটা ইনিংস খেলা জরুরি ছিল।’ 

২০১৩ সালের মার্চে হাম্বানটোটায় সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তামিম শ্রীলঙ্কার বিপক্ষে। দুই বছরের বেশি সময় পর নিজের পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর এবার  পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি করছেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৯৫ রান ছাড়া আর কোনো বড় ইনিংস ছিল না তামিমের। বাকি পাঁচ ম্যাচে তিনি করেছেন মাত্র ৫৯ রান। তাই বেশ কিছুদিন থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। ঠিক এমনই সময়ে সেঞ্চুরি করে সেই জবাব দিয়েছেন ভালোভাবে।

তামিম ইকবাল
সর্বাধিক পঠিত
  1. ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
  2. রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা
  3. অনুশীলনে চোটে পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনা তারকা
  4. ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
  5. মেসিকে নিয়ে সুখবর দিলেন আর্জেন্টিনা কোচ
  6. সাফের ফাইনালে স্বস্তি ফিরিয়ে বিরতিতে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x