Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৬:৩০, ১০ জুন ২০২১
আপডেট: ১৬:৩১, ১০ জুন ২০২১
ক্রীড়া প্রতিবেদক
১৬:৩০, ১০ জুন ২০২১
আপডেট: ১৬:৩১, ১০ জুন ২০২১
আরও খবর
নিয়মরক্ষার ম্যাচে নিশ্চিত হবে রানার্সআপ দল
সাকিব-মাশরাফীর রূপগঞ্জে বিধ্বস্ত গাজী গ্রুপ
আবাহনীকে হারিয়ে শেখ জামালের শিরোপার উল্লাস
মাশরাফী-সাকিবের রূপগঞ্জের হার
অপেক্ষা বাড়ল শেখ জামালের, দুর্দান্ত তামিম

শেষ ওভারের নাটকীয়তায় জিতল তামিমের প্রাইম ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক
১৬:৩০, ১০ জুন ২০২১
আপডেট: ১৬:৩১, ১০ জুন ২০২১
ক্রীড়া প্রতিবেদক
১৬:৩০, ১০ জুন ২০২১
আপডেট: ১৬:৩১, ১০ জুন ২০২১
প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত

শেষ ওভারে জয়ের জন্য ৩১ রান দরকার ছিল প্রাইম দোলেশ্বরের। হাতে ছিল এক উইকেট। এমন অবস্থায় স্বাভাবিকভাবে হারের পথেই ছিল দোলেশ্বর। কিন্তু কামরুল ইসলামের ব্যাটে হঠাৎ নাটকীয় মোড় নেয় ম্যাচ। রুবেল হোসেনের ওই ওভারে ছক্কার বন্যা বইয়ে দিলেন কামরুল। পাঁচ বলে চার ছক্কা হাঁকিয়ে দলকে প্রায় জয়ের কাছেই নিয়ে যান তিনি। কিন্তু শেষ করতে পারলেন না। শেষ পর্যন্ত ম্যাচটিতে জয় পায় তামিম ইকবালের প্রাইম ব্যাংক।

আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ৩২তম ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৩ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। চলতি আসরে প্রাইম দোলেশ্বরের এটিই প্রথম হার।

বিকেএসপির তিন নম্বর মাঠে ১২ বলে ৩৮ রানের দারুণ ইনিংস খেলেও প্রাইম দোলেশ্বরকে জেতাতে পারলেন না কামরুল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান তুলতে পেরেছে প্রাইম দোলেশ্বর।

ম্যাচ জেতাতে অনেক চেষ্টা করেছেন কামরুল। শেষ ওভারে রুবেলের প্রথম বল লং অন দিয়ে ছক্কা মারেন তিনি। পরের বলটিতে ব্যাটের কানায় লেগে পান দুই রান। পরের দুই বলেও লং অফ দিয়ে হাঁকান ছক্কা। এরপর রুবেলের ফুল টসের বল মাথার উপর দিয়ে আরেকটি ছক্কা মারেন কামরুল। ফলে শেষ বলে চার মারলেও ম্যাচটি টাই হতে পারতো। কিন্তু শেষ বলে টাইমিং ঠিক রাখতে পারলেন না। নিতে পারলেন কেবল একটি রান। তাই জয়ের আনন্দে ভাসে প্রাইম ব্যাংক।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান করে প্রাইম ব্যাংক। যদিও টস জিতে ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি প্রাইম ব্যাংকের। শুরুতেই শূন্য রানে বিদায় নেন রনি তালুকদার। শামিম হোসেনের বলে আট রানে এলবির ফাঁদে পড়েন আরেক ওপেনার তামিম।

এরপর এনামুল হক বিজয়কে নিয়ে হাল ধরেন মিঠুন। ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই লড়াইয়ের পুঁজি পায় প্রাইম ব্যাংক। তাই ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। এ ছাড়া ২৯ রান করেন এনামুল। ১৪ বলে ২৬ রান করেন অলোক কাপালি।  

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১৫১/৭ (তামিম ৮, রনি ০, এনামুল ২৯, মিঠুন ৫৫, আরাফাত ৫, নাহিদুল ২০, অলক ২৬, নাঈম ১*; এনামুল জুনি. ৪-০-১৭-১, শামীম ৩-০-৩৩-১, তাইবুর ২-০-২১-১, রেজাউর ৪-০-৩৮-১, কামরুল রাব্বি ৪-১-২২-২)।

প্রাইম দোলেশ্বর : ২০ ওভারে ১৪৮/৯ (সাইফ ১৩, মার্শাল ২২, ফজলে মাহমুদ ২৪, শরিফউল্লাহ ১৯, ফরহাদ ১৩, কামরুল রাব্বি ৩৮*, এনামুল জুনিয়র ০*; মুস্তাফিজ ৪-০-২৫-৩, রুবেল ৪-০-৪৬-২, শরিফুল ৪-০-১৫-২, নাঈম ৩-০-১৯-১, অলক ৪-০-৩০-১, নাহিদুর ১-০-৭-০)।

ফল : প্রাইম ব্যাংক ৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ
২৪ এপ্রিল ২০২২
মাশরাফী-সাকিবের রূপগঞ্জের হার
২৪ এপ্রিল ২০২২
অপেক্ষা বাড়ল শেখ জামালের, দুর্দান্ত তামিম
২৪ এপ্রিল ২০২২
ফজলে মাহমুদের সেঞ্চুরিতে উজ্জ্বল রূপগঞ্জ টাইগার্স
২১ এপ্রিল ২০২২
সোহানের সেঞ্চুরিতে শেখ জামালের জয়
২১ এপ্রিল ২০২২
এনামুলের রেকর্ডের দিনে রূপগঞ্জের দারুণ জয়
২১ এপ্রিল ২০২২
দারুণ কীর্তি গড়লেন এনামুল হক বিজয়
১৬ এপ্রিল ২০২২
ব্যাট ও বল হাতে নজর কেড়েছেন যাঁরা
১৬ এপ্রিল ২০২২
সুপার লিগে কারা খেলবে এক নজরে দেখে নিন
১৫ এপ্রিল ২০২২
শীর্ষে থাকা শেখ জামাল যেন উড়ছে
১৫ এপ্রিল ২০২২
রূপগঞ্জের বিপক্ষে মোহামেডানের দারুণ জয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্যালন ডি’অরের নতুন হিসাব, কার পাল্লা ভারী?
  2. ফাইনালে হারের পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  3. বদলে যাওয়া বিশ্বকাপের সাফল্য ও ব্যর্থতার গল্প
  4. অন্ধকারে ডোবা ইতালির মশাল হবেন গার্দিওয়ালা?
  5. আর্জেন্টিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্প্যানিশ সাংবাদিকের
  6. বিশ্বকাপের অর্জন উদযাপনে আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x