ডিএস৩০ সূচকে যুক্ত তিন কোম্পানি, বাদ তিন
ডিএসই লোগো
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস৩০ এর অর্ধবার্ষিক পুনর্বিন্যাস (সেমি-অ্যানুয়াল রিব্যালান্সিং) সম্পন্ন হয়েছে। এতে ডিএস৩০ সূচকে নতুন করে যুক্ত হয় তিনটি কোম্পানি। একইসঙ্গে বিদ্যমান তিনটি কোম্পানি বাদ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে এটি কার্যকর হবে।
আজ রোববার (১২ জুলাই) ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, নতুন করে ডিএস৩০ সূচকে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, দ্য একমি ল্যাবরেটরিজ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
অপরদিক সূচক থেকে বাদ পড়া তিন কোম্পানি হলো- কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ), ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং লিন্ডে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক