ঠাকুরগাঁও সরকারি কলেজে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (৭ মে) কলেজের ব্যবসায় শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে বিনিয়োগ শিক্ষার এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোকাররম হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক এস এম জাকারিয়া।
প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনোয়ার রায়হান, বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক শাফায়েদুজ্জামান খান ও প্রভাষক ইমরান মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক শাফায়েদুজ্জামান খান ও প্রভাষক ইমরান মাহমুদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন। বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ ঠাকুরগাঁও সরকারি কলেজে এ আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক