মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শনিবার শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার ক্ষণগণনা আগামী শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে। দেবী দুর্গার আগমনী বার্তা বহনকারী মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওইদিন ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস...